মোদির মান রক্ষার্থে চন্দ্রযানের যে খবর লুকাচ্ছে ভারতীয় গণমাধ্যম
আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের প্রতিটি রাত বা দিন পৃথিবীর প্রায় ১৫ দিনের সমান। সম্প্রতি ভারতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার ১০ দিন পরে চাঁদের দীর্ঘ রাত শুরু হয়েছিল। পৃথিবীর হিসাবে ১৫ দিন দীর্ঘ এই রাতটি কাটানোর জন্য ঘুমিয়ে দেওয়া হয় বিক্রম এবং প্রজ্ঞানকে ।
কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় আগে চাঁদের রাত পেরিয়ে দিন শুরু হলেও এখনো সচল করা যায়নি যান দুটিকে। বিগত দিনগুলোতে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের নিরন্তর প্রচেষ্টা এখনো ব্যর্থ।
তবে সমজার বিষয় হলো—অবতরণের পর চাঁদের রাত শুরু হওয়ার আগ পর্যন্ত বিক্রম ও প্রজ্ঞানের প্রতিটি পদক্ষেপের খবর দিয়ে আসছিল ভারতীয় গণমাধ্যমগুলো। পৃথিবীর হিসাবে ১৫ দিনের ঘুম শেষে যান দুটিকে যে সচল করা যাচ্ছে না, ভারতীয় গণমাধ্যমগুলো সে বিষয়ে প্রায় নিশ্চুপ।
বিক্রম ও প্রজ্ঞানের অচলতা সম্পর্কে ভারতীয় মিডিয়ার নীরবতার কারণ জানিয়েছেন সুইডেনের উপসালা ইউনিভার্সিটির পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের একজন ভারতীয় অধ্যাপক অশোক শোয়েন। তার মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মান রক্ষার জন্য দেশের মূলধারার গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ না করার ষড়যন্ত্র করেছে।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক পোস্টে অশোক বলেন, ‘এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারতীয় বিজ্ঞানীদের প্রাণান্ত চেষ্টার পরও চাঁদে পাঠানো ল্যান্ডার সচল হতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা সফলতারই অংশ। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো মোদির ইগো রক্ষা করতে গিয়ে এ বিষয়ে একেবারে চুপ মেরে গেছে।’
বিষয়টি নিয়ে ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদে অবতরণ করা ভারতীয় ল্যান্ডার ও রোভারের জেগে ওঠার আশা ফিকে হয়ে যাচ্ছে।
এর আগে গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রাখে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। পরে টানা ১০ দিন ধরে এ দুটি যান চাঁদের মাটিতে খুঁটিনাটি নানা ধরনের কাজ শুরু করে। এই সময়ের মধ্যে চাঁদের বুকে প্রায় ১০০ মিটার পথ অতিক্রম করে তারা। তাদের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। ৪ সেপ্টেম্বর চাঁদের রাত শুরু হলে যান দুটিকে ঘুম পাড়িয়ে (স্লিপ মুড) রাখেন ইসরোর বিজ্ঞানীরা।
উল্লেখ্য যে, রাতের বেলায় চাঁদের তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।
যান দুটিকে স্লিপ মুডে পাঠিয়ে ইসরোর বিজ্ঞানীরা এক বিবৃতিতে জানিয়েছিল, তাঁদের চন্দ্রযান-৩ মিশনের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। চাঁদের তীব্র শীতের রাত শেষে যান দুটি আবারও সচল হবে বলেও আশা করেছিলেন তাঁরা। এই আশাতেই এখনো যান দুটিকে সচল করার চেষ্টা চলছে। তিন-চার দিনের মধ্যেই আবারও রাত শুরু হয়ে যাবে চাঁদে। এর মধ্যে বিক্রম ও প্রজ্ঞানকে সচল করা না গেলে তাদের আশা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ইসরো বিজ্ঞানীদের।
অন্যদিকে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান অবতরণ করেছে বলে ভারত যে দাবি করেছে, তা ভুল বলে জানিয়েছেন চীনের শীর্ষস্থানীয় মহাকাশ বিজ্ঞানী ওউইয়াং জিউয়ান। যুক্তি দিয়ে তিনি দেখিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুতে নয়, দক্ষিণ গোলার্ধে অবতরণ করেছে বিক্রম ও প্রজ্ঞান।
শেয়ারনিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













