ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬

আরও ১০০ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্টের ভিসা নিষেধাজ্ঞা জারি

২০২৩ সেপ্টেম্বর ৩০ ০৯:৫০:৪৬
আরও ১০০ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্টের ভিসা নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরও ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মধ্য আমেরিকার নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন প্রশাসনের ওপর যুক্তরাষ্ট্র এই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন।

গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

আন্তর্জাতিক ও নিকারাগুয়ার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুদিন ধরে ওর্তেগা প্রশাসনের বিরুদ্ধে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সংবাদমাধ্যম, ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চের যাজকদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ জানিয়ে আসছে।

শুক্রবারের ব্রিফিংয়ে ব্লিনকেন জানিয়েছেন, ওই সমস্ত অভিযোগ আমলে নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে