কুমিল্লায় বাহার-সাক্কুর বাক-যুদ্ধ ভাইরাল
নিজস্ব প্রতিবেদক : একজন আওয়ামী লীগের সংসদ-সদস্য। আরেকজন বিএনপিদলীয় সাবেক সিটি মেয়র। একটা সময় ছিল যখন অনেক বিতর্ক সত্ত্বেও দুজনের সম্পর্ক মধুর ছিল। গত পৌরসভা নির্বাচনের পর থেকে তাদের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই নিজ নিজ দলের সভায় একে অপরের বিরুদ্ধে কথা বলেন।
তারা দুজন হলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও বিএনপির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। সম্প্রতি এমপি বাহা সাবেক মেয়র সাক্কুকে 'ডাকাত' আখ্যা দিয়ে তার সম্পদ নিয়ে প্রশ্ন তোলেন এবং মোটা ঘুষের বিনিময়ে ভবনের নকশা অনুমোদনের অভিযোগ তোলেন।
এদিকে একাধিক সভায় এমপি বাহারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পালটা বিভিন্ন অভিযোগ করেন সাক্কু। তাদের এই বাগযুদ্ধ এখন নেট দুনিয়ায় ভাইরাল। এ নিয়ে নগরজুড়ে চলছে আলোচনার ঝড়।
২০১২ ও ২০১৭ সালে কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পরাজিত করে মেয়র নির্বাচিত হন সাক্কু। এ সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার সময় এমপি বাহার ও সাক্কুর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এতে সাক্কু তার নিজের লের মধ্যেও বেশ ক্ষোভের মুখে পড়েন। ২০২২ সালের নির্বাচনে বাহারের অনুসারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক মেয়র নির্বাচিত হন। এরপর থেকে বাহার ও সাক্কুর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
গত ৫ সেপ্টেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠে মহানগর আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ডের সভায় এমপি বাহার বলেন, সাক্কু ডাকাত ছিল, সে কুমিল্লার মানুষের টাকা লুট করে কানাডায় ব্যবসা করেছে। এরপর ৭ সেপ্টেম্বর ১৩ নম্বর ওয়ার্ডের সভায় তিনি বলেন, "সাক্কু তিন মেয়াদে কুমিল্লার মেয়র ছিলেন। কিন্তু কোনো উন্নয়ন হয়নি। সাক্কু মেয়র ছিলেন, আকবর হোসেন মন্ত্রী ছিলেন। তারপরও কোনো অগ্রগতি হয়নি। আমি যখন এমপি হয়েছি, টাকা এনেছি, সাক্কু সাহেব লুট করেছেন।
তিনি বলেন, কুমিল্লার মানুষের রক্ত বিক্রি করে ৭৮টি ফ্ল্যাট বানিয়েছেন। এই ৭৮টি ফ্ল্যাট কোথা থেকে এল? সারা শহরে টাকা দিয়ে অপরিকল্পিতভাবে ভবনের প্ল্যান পাস করেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে নগরীর মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভায় সাক্কুর বিরুদ্ধে একই অভিযোগ করেন তিনি।
এদিকে ৮ সেপ্টেম্বর নানুয়াদিঘির পাড়ে নিজ বাসভবনে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় সাক্কু এমপি বাহারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘উনার (বাহার) জিদ হলো-আমি কেন নির্বাচন করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমি বিএনপির মনোনয়ন চাইব। দল মনোনয়ন না দিলে স্বতন্ত্র থেকে নির্বাচন করব। আমি মানুষের ভালোবাসা চাই। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে।’
সাবেক এই মেয়র বলেন, ‘১২ বছর আমি ভালো ছিলাম। এখন খারাপ হয়ে গেছি। একযুগ সংসার করেছি। কাজের স্বার্থে উনার সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক ছিল। এখন আমি খারাপ। উনি এমপি, সরকার উনার। দেশে আইন আছে, প্রশাসন আছে। বিচার করবে সরকার, প্রশাসন। সিটি করপোরেশনে সব ফাইল আছে। উনাকে (এমপি) বলেন আমার বিরুদ্ধে মামলা দিতে।’
সাক্কু বলেন, ‘আমি যদি চুরি করে থাকি? মামলা দেন। আপনি (এমপি) যদি বাঘের বাচ্চা হয়ে থাকেন আমার অনিয়ম বের করে মামলা দেন। ইনকাম ট্যাক্স অফিস আছে। তারা তদন্ত করবে। আমি ফেস করব।’
তিনি বলেন, ‘নির্বাচনের তফশিল ঘোষণা হউক আমি সব বলব। এখন বলার সময় হয়নি। এক হাতে তালি বাজে না। ভাই, এক হাতে কখনো তালি বাজে না। আমি চোর, উনি কিছু না। আমি ডাকাত, উনি কিছু না।’
দুই নেতার এই বাকযুদ্ধ এখন টক অব দ্য টাউন। এ নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। ফেসবুক ও ইউটিউবে মানুষ এসব বক্তব্য শুনছে। তবে নির্বাচন ঘনিয়ে আসায় এ আসনে দুজন প্রার্থী হবেন তা থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে।
শেয়ারনিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













