কারসাজিতে উড়ছে মিরাকলের শেয়ার, দেখার যেন কেউ নেই!
নিজস্ব প্রতিবেদক: রিংশাইন টেক্সটাইল উৎপাদনে ফিরছে এবং মালিকানা পরিবর্তন হচ্ছে এমন খবর দিয়ে কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি করা হয়েছিল। একইভাবে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। আলিফ গ্রুপ কোম্পানিটির মালিকানা কিনে নিয়েছে। নতুন করে উৎপাদনে ফেরা কোম্পানিটির উদ্বোধন করেন স্বয় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।
কিন্তু উদ্বোধনের দিনই কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রায় দেড় বছর পার হলেও এখনও কোম্পানিটির উৎপাদনে ফেরার কোন তথ্য জানে না বিনিয়োগকারীরা। কিন্তু এই সময়ে কোম্পানিটির শেয়ারদর দেড় টাকা থেকে বেড়ে ১২ টাকায় হয়েছে। অর্থাৎ কারসাজি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য যত প্রকার প্রতারণা করা দরকার, তাই করেছে বিনিয়োগকারীদের সাথে।
ঠিক একইভাবে নতুন করে কাররসাজিতে মেতেছে মিরাকল ইন্ডাস্টিজ্রের শেয়ার নিয়ে। কোম্পানিটির মালিকনা পরিবর্তন ও উৎপাদনে ফেরার খবর দেওয়ার আগেই কোম্পানিটির শেয়ার দরে যেন আগুন লেগেছে। তারপর মালিকানা পরিবর্তন ও উৎপাদনে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। প্রতিদিনই শেয়ারটি লাফিয়ে লাফিয়ে বাড়াছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটির শেয়ার নিয়ে যে কারসাজি হচ্ছে, তা খালি চোখেই দেখা যায়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কিছুই দেখতে পারছেন না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কারসাজিকারীরা ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা একাকার হয়ে গেছেন। শেয়ারবাজারে কারসাজি দেখার মতো যেন কেউ নেই।
তারা বলছেন, কারসাজির অসুস্থ প্রতিযোগিতা শেয়ারবাজারকে আরও বেশি অস্থিতিশীল করে তুলছে। একেক বার একেক প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে কারসাজি চালিয়েই যাচ্ছে বিভিন্ন চক্র। আর এই চক্রকে থামানোর মতো ভালো কোন পদক্ষেপও দেখা যায় না। আর পদক্ষেপ হিসেবে নিয়ন্ত্রক সংস্থা কিছু জরিমানা করলেও তা কারসাজি চক্রকে কারসাজিতে উৎসাহিতই করে। কারণ যে পরিমান অর্থ কারসাজি করে আয় করে, তা ১-২ শতাংশ জরিমানা দিয়ে যদি মাপ পাওয়া যায়, তাহলে সেই জরিমানা কারসাজি চক্রের জন্য আশীর্বাদ ছাড়া আর কিছুই না।
গত মে মাসে কোম্পানিটির শেয়ারদর যখন ২৪ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৩৩ টাকা ৭০ পয়সা হয়, তখন ডিএসই থেকে কোম্পানিটির শেয়ার নিয়ে সতর্কতা জানায়। সে সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছিল ৯ টাকা ৭০ পয়সা বা ৩৮ শতাংশের কিছু বেশি। ওই সময় কোম্পানিটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছিল, কোন কারণ ছাড়াই শেয়ারটির দর বৃদ্ধি পাচ্ছে।
কিন্ত এরপরই কোম্পানিটির কর্তৃপক্ষ মালিকানা পরিবর্তনের জন্য আগের মালিকের থেকে নতুন মালিকদের শেয়ার কেনার ঘোষণা দেয়। কিন্তু এই খবর আগে থেকেই বাজারে ছড়িয়ে পড়ে। যার কারণে কোম্পানিটির শেয়ারদর পরিকল্পিতভাবে বৃদ্ধি করে কারসাজি চক্র। অথচ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে জানায়, শেয়ারদর বৃদ্ধির মূল্য সংশোধনী কোনো তথ্য নেই।
তার কিছুদিন পরেই কোম্পানিটির কয়েকটি মূল্য সংশোধনী তথ্য ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়। কিন্তু সেই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বা ডিএসই এখন পর্যন্ত কোন প্রকার পদক্ষেপ নেয়নি।
যার কারণে আবারও নতুন করে কোম্পানিটির শেয়ার নিয়ে চলছে কারসাজি। আর সেই কারসাজির শেয়ার নিয়ে যেখানে আরও আগে থেকেই সতর্কবার্তা জানানো প্রয়োজন থাকলেও তা জানিয়েছে ৮১ শতাংশের বেশি শেয়ারদর বৃদ্ধির পর। তাহলে কি শুধু সতর্কবার্তা দিয়েই ডিএসই নিজেদের দায়মূক্ত রাখতে চায়? এমন প্রশ্ন বিনিয়োগকারীদের।
শেয়ারনিউজ, ১২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


