বরখাস্ত হচ্ছেন এডিসি হারুন
নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। আজই এ সিদ্ধান্ত জানানো হতে পারে। ছাত্রলীগ ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় রোববার (১০ সেপ্টেম্বর) তাকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।
জানা গেছে, হারুনকে বদলি করে দেওয়ায় সন্তুষ্ট নয় ছাত্রলীগ। এজন্য নেতাকর্মীদের ক্ষোভের কথা ডিএমপি কমিশনারকে জানান সাদ্দাম ও ইনান। ছাত্রলীগ নেতাদের নির্যাতনের বিষয়ে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আর আগে গত শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। আহতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।
জানা গেছে, এডিসি হারুন শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাগ্বিতণ্ডা হয়। পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করেন।
এরপর অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুজনকে হাসপাতালে পাঠানো হয়। অবশ্য পুরো ঘটনাই অস্বীকার করেন এডিসি হারুন। বলেন, ‘আমি এসব কিছু জানি না।’
এ ঘটনার পর আহত নাঈমকে প্রথমে ঢামেক হাসপাতাল, এরপর মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রোববার (১০ সেপ্টেম্বর) রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল বিভাগে ভর্তি করা হয় তাকে।
নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কমিটিকে আগামী দুদিনের মধ্যে তদন্ত করে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
শেয়ারনিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- কানের কাছে মশা গুনগুন করছে জানুন বৈজ্ঞানিক কারণ
- ইউনূস সরকারের শেষ মুহূর্তের চুক্তি নিয়ে অর্থনৈতিক চাপে বাংলাদেশ
- রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে
- গণভোটে বিজয়ী ‘হ্যাঁ’– তবুও কার্যকর হয়নি যেসব দেশে
- কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- বাংলাদেশের আকাশপথে ভারতকে নিষেধাজ্ঞা
- নতুন শিক্ষামন্ত্রীর কঠোর ঘোষণা, জানুন বিস্তারিত
- গাজায় নতুন ফুটবল স্টেডিয়াম: ফিফা দিচ্ছে ৬১২ কোটি টাকা
- এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন
- ৫ হাজার কোটির লাইফলাইন পেল প্রিমিয়ার ব্যাংক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন
- পৃথিবীতে প্রথম রোজা পালনকারী যিনি ছিলেন
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- বাংলাদেশে এসে বিশ্বকাপজয়ী ওজিলের গাড়িবহর দুঘটনার মুখে
- আলোচিত ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ
- ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান—পেছনের গল্প চমকপ্রদ
- এক ছোট ভুলই পুরো ফোন ভেঙে দিতে পারে!
- নির্বাচনের কারণে ইমামের চাকরিচ্যুতি, জাহাঙ্গীর আলমের নেপথ্য
- ইতালির ক্লিক ডে নিয়ে প্রবাসীদের জন্য সুখবর
- টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
- জামিনে কারামুক্ত আ.লীগের সাবেক সংসদ সদস্য
- ভোটকর্মীদের ভাতা কর্তন নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউএনও
- যে কারণে বাসা ছাড়তে কষ্ট হচ্ছে আসিফ নজরুলের
- ঢাকার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- খতিয়ান ও মৌজা ম্যাপের ফিতে নতুন রুলস
- তারকা জুটির বিয়েতে চুক্তিতে সই না করলে ঢোকা যাবে না
- তারেক রহমানকে ট্রাম্পের বিশেষ বার্তা
- বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ভারত
- ভিডিওতে ধরা পড়ল হামলার দৃশ্য; যা জানালেন মনিরা মিঠু
- সড়কের ‘চাঁদা’ আসলে চাঁদা নয়—মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি
- শেয়ারবাজারে পেশাদারিত্ব বাড়াতে আইসিএম-ডিবিএ’র সমঝোতা চুক্তি
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন
- ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা
- দেশে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প
- অভিভাবক হিসাব থেকে উত্তরাধিকারীর কাছে শেয়ার হস্তান্তর
- ১৯ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- রেকর্ড প্রত্যাশা ভেস্তে গেল, সূচক কমাতে সক্রিয় ১০ কোম্পানি
- সূচক কমলেও শক্ত অবস্থানে তিন কোম্পানি
- অপ্রত্যাশিত নিম্নমুখীতায় সপ্তাহ শেষ
- বাসে পরিচয় থেকে গোপনে বিয়ে, অতঃপর...
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
জাতীয় এর সর্বশেষ খবর
- কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল
- নতুন শিক্ষামন্ত্রীর কঠোর ঘোষণা, জানুন বিস্তারিত
- এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন
- মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার














