ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ সেপ্টেম্বর ১১ ১৫:১৩:৪১
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় ৭০ পয়সা বা ৫.৪৬ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউয়ের শেয়ারদর কমেছে ৩.৮২ শতাংশ। আর ৩.১২ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইমাম বাটন, সোনালী লাইফ, মনোস্পুল পেপার, ইউনিয়ন ক্যাপিটাল, আরডি ফুড, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

শেয়ারনিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে