ছাত্রলীগ সভাপতির জন্য আনা ফুল ফেলে দিলেন ঢাবির নেতারা
নিজস্ব প্রতিবেদক : সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে ফুল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসলে তাদের নিয়ে আসা ফুল ছুড়ে ফেলে দিয়ে ক্যাম্পাস থেকে তাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি দুর্জয় পাল এই অভিযোগ করেছেন। শনিবার (০৯ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাবির ডাচ চত্বরের পাশে এই ঘটনা ঘটে।
মোবাইল ফোনে তোলা ছবি দেখে দুর্জয় পাল এই ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছেন। তারা হলেন- ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নিরব এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান নিরব।
জানা গেছে, শাহরিয়ার এবং মেহেদী দুজনই ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবীর শয়নের অনুসারী। বেশ কয়েকদিন ধরেই ঢাবি ছাত্রলীগের শীর্ষ দুই নেতার সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতার মনোমালিন্য চলছে। এর মাঝেই আজ এ ঘটনা ঘটল।
এ ঘটনার বর্ণনা দিয়ে দুর্জয় পাল গণমাধ্যমকে বলেন, গত ৩১ জুলাই আমাদের কমিটি হয়। এরপর থেকে নানা ব্যস্ততার কারণে আমরা সাদ্দাম ভাইকে ফুল দিতে পারিনি। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে আমরা ঢাবি ক্যাম্পাসে ফুল দিতে যাই। তখন আমাদের সামনে একদল মহিলা শিক্ষার্থী এসে জিজ্ঞেস করল আমরা কোন ইউনিটে আছি। পরে মেয়েরা ইউনিটের নাম বললে তাদের বলা হয়, এখান থেকে চলে যাও। তাদের বলি সাদ্দাম ভাইয়ের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করতে আসছি। তখন তারা আমাকে বলে- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শুভেচ্ছা বিনিময় হবে না। এটা করতে চাইলে পার্টি অফিসে যান, না হয় সাদ্দাম ভাইয়ের বাসায় যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের হাতে থাকা ফুল দিয়ে বানানো নৌকা এবং দুইটা ফুলের তোড়া কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে।
এরপর তারা উচ্চস্বরে বলে- এখানে কোনো ফুল দেওয়া হবে না। আপনারা তাড়াতাড়ি চলে যান। পরে অবস্থা বেগতিক দেখে আমরা পেছন দিকে হাঁটা শুরু করি। এরপর তারা আমাদের বাইকে করে অনুসরণ করছিল। আর পেছন থেকে বারবার বলছিল, ‘দ্রুত যান’, ‘দ্রুত আগান’। পরে আমরা শহীদ মিনারের সামনে গেলে সাদ্দাম ভাইয়ের গাড়ি দেখতে পাই এবং ভাইয়ের সঙ্গে নতুন একটা ফুল এনে শুভেচ্ছা বিনিময় করি। পরে ভাইকে ঘটনাটি জানালে তিনি ‘দেখবেন’ বলে আমাদের আশ্বস্ত করেছেন। এরপর আমরা চলে আসি।
অভিযুক্ত মেহেদী হাসান নিরব সংবাদমাধ্যমকে বলেন, আমি অসুস্থ। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আসার সময় দেখি টিএসসিতে কারা যেন ঝামেলা করছিল। সেটা দেখতেই মূলত আমি গিয়েছিলাম। তখনই হয়ত তারা আমাকে দেখেছে এবং মনে করেছে আমি ঘটনায় জড়িত। যেহেতু ক্যাম্পাসে আমি ছাত্র রাজনীতি করি সেহেতু ক্যাম্পাসের সব বিষয়ে আমার তো খোঁজ খবর রাখতে হয়। সেটা দেখতে গিয়ে দেখি, একদল শহীদ মিনারের দিকে যাচ্ছে আরেকদল পেছন থেকে বাইকে হর্ন দিচ্ছে। পরে টিএসসি এসে দেখি, কিছু ফুলের তোড়া ছড়ানো ছিটানো। আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না। যদি কেউ আমার নাম বলে, তাহলে আমি ষড়যন্ত্রের শিকার।
শাহরিয়ার নিরব বলেন, আমি দুদিন ধরে বাসায়। ক্যাম্পাসেও যাইনি আজকে। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না। ওনাকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন। তবে নিরবের এক বন্ধু জানিয়েছেন, আজকে তারা এক সঙ্গে টিএসসিতে ছিলেন। পরে কবি জসিমউদ্দীন হলে অনুষ্ঠিত এক কর্মসূচিতেও তাকে দেখা গেছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। জেনে আমরা ব্যবস্থা নেব।
শেয়ারনিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













