ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১১:১০:০৮
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টামী উপলক্ষে বুধবার (০৬ সেপ্টম্বর) দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (০৩-০৭ সেপ্টেম্বর) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৮২টির দর বেড়েছে, ৭৮টির দর কমেছে, ২২৩টির দর অপরিবর্তিত রয়েছে এবং ২১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে খান ব্রাদার্সের উদ্বোধনী দর ছিল ২৮ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৪ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ১২.০১ শতাংশ। এর মাধ্যমে খান ব্রাদার্সের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে স্থানে অবস্থান নিয়েছে।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডেফোডিল কম্পিউটার্সের ৯.১৪ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৮.৮৫ শতাংশ, মেঘনা পেটের ৭.৪২ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৫৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫.৩৩ শতাংশ, আরএসআরএমের ৫ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৪.৮৪ শতাংশ, নর্দার্ন জুটের ৪.৬৫ শতাংশ এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৪.৫০ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে