ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১৫:১৭:৩১
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দর বেড়েছে, ১০৯টির দর কমেছে, ১৬৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার খান ব্রাদার্সের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮.৪৫ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেটের ৭.১৬ শতাংশ, সী পার্লের ৬.৩২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.০৮ শতাংশ, ডেফোডিল কম্পিউটারের ৫.৩০ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্রারের ৪.৭৩ শতাংশ, নর্দার্ন জুটের ৪.৬৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.১৭ শতাংশ, ইন্ট্রাকোর ৪.১৪ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪ শতাংশ শেয়ারদর কমেছে।

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে