ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

দিল্লিতে ৮৫ বছরে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৩:৫১:৫৯
দিল্লিতে ৮৫ বছরে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

নিজস্ব প্রতিবদক : সেপ্টেম্বরেও, "দূষণের রাজধানী" দিল্লি জ্বলছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া অফিসের মতে, সোমবার ৮৫ বছরের মধ্যে সেপ্টেম্বরের সবচেয়ে উষ্ণতম দিন ছিল। তাতেই উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। কিন্তু কেন এমন অবস্থা?

গত সোমবার (০৪ সেপ্টেম্বর) ভারতের রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ভেঙেছে গত ৮৫ বছরের রেকর্ড। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

এর পরে, চলতি বছর দ্বিতীয় স্থানে রয়েছে। বৃষ্টির অভাবে এমন হচ্ছে। যদিও আগস্টে দিল্লিতে প্রচুর বৃষ্টি হয়। এমনকি রাজধানীর একাংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ঘাটতি ছিল ৬১ শতাংশ। যা এখনো পূরণ হয়নি।

৪ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে মাত্র ৩২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে আবহাওয়ার খুব একটা উন্নতি হবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি।

উল্লেখ্য, দিল্লির পাশাপাশি সোমবার রাজস্থানের একাধিক জায়গায় ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা। গোটা দেশেই গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

শেয়ারনিউজ, ০৬ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে