মা হলেন চতুর্থ শ্রেণির সেই শিশুটি
নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির সেই অন্তঃসত্ত্বা শিশুটি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকটির জন্ম দিয়েছে ১১ বছরের শিশুটি।
গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক নার্গিস তানিমা ফেরদৌস ও এ্যানেসথেসিয়া চিকিৎসক ফেরদৌস রহমানসহ ছয় সদস্যের চিকিৎসক টিম শিশুটির সিজারিয়ান অপারেশন করেন।
ডা. চিকিৎসক নার্গিস তানিমা ফেরদৌস বলেন, প্রসূতি শিশুটির বয়স একেবারেই কম। স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের ক্ষেত্রে জরায়ু ছিঁড়ে যাওয়াসহ নানান ধরণের ঝুঁকি ছিল। এ কারণে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, তবে শিশুটির শরীরে রক্তের মাত্রা কম থাকায় দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে। অপারেশনের মাধ্যমে ৩ কেজি ওজনের ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে ওই শিশু। অপারেশন পরবর্তী সময়ে দুজনেই সুস্থ্য রয়েছে।
নবজাতককে কোলে নিয়ে শিশুটির চাচি অভিযোগ করেন, নবজাতক জন্ম নিয়েছে ঠিকই, তবে পরিচয় নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পিতা-মাতা হারা শিশুটি ধর্ষণের শিকার হয় সম্পর্কে তার প্রতিবেশী দাদা অভিযুক্ত জাহিদুল খাঁ (৫৫) দ্বারা।
অভিযুক্ত জাহিদুলকে গ্রেপ্তার করা হলেও বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারে। কারণ জাহিদুল গ্রেপ্তার হওয়ার পর থেকে হুমকি দিচ্ছে তার স্বজনেরা।
গত ২৩ আগস্ট গণমাধ্যমে ‘চতুর্থ শ্রেণির শিশুটি এখন দশ মাসের অন্তঃসত্ত্বা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের।
তার ৩ দিনের মাথায় র্যাবের অভিযানে ধর্ষক জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক জাহিদুল খাঁ গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুর দাদির মামলায় সম্প্রতি ধর্ষক জাহিদুল খাঁকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে ধর্ষক জাহিদুল কারাগারে আছেন।
শিশুটির পরিবার জানায়, গত বছরের নভেম্বর মাসে শিশুটি ধর্ষণের শিকার হলেও শিশুটির দাদি বাদী হয়ে ১৮ জুন ধর্ষণ মামলা দায়ের করেন। পরদিন ১৯ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৬৪ ধারায় শিশুটির জবানবন্দি গ্রহণ করেন আদালত।
শিশুর চাচা জানান, শিশুটির পিতা-মাতা দুজনেই পৃথকভাবে বিয়ে করে অন্যত্র থাকেন। ছোট থেকে শিশুটিকে তারাই লালন পালন করছেন। স্থানীয় একটি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ছে সে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম জানান, হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছে।
গুরুদাসপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান ইত্তেফাককে বলেন, ভুক্তভোগি শিশুর পরিবারকে সব ধরণের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার













