নোবেল বিজয়ীরা যারা বিচারের মুখোমুখি হয়েছেন
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল পুরস্কারে যারা ভূষিত হন, তাদের সম্পর্কে মানুষের উচ্চ ধারণা জন্মে। তাদের প্রতি মানুষের অন্য রকম ভালোবাসাওথাকে।
তবে নোবেল বিজয়ীদের বিরুদ্ধে মানুষদের খারাপ ধারণা খুব কদাচিত। বিশ্বে খুব বেশি নোবেলজয়ী নেই যারা অপরাধী সাব্যস্ত হয়ে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হয়েছেন।
সম্প্রতি বাংলাদেশে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে ১৮টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এসব মামলা দায়ের করেছেন গ্রামীণ টেলিকমের ১৮ জন কর্মচারী, যারা ২০০৬ সালের আগে নিয়োগ পেয়েছিলেন।
ড. ইউনূসের আইনজীবীরা জানান, ১৮ ব্যক্তি আলাদা মামলা দায়ের করলেও সেগুলোর ধরন একই রকম। যেখানে বলা হয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। এ ছাড়া অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা একটি মামলা রয়েছে এবং সেটির শুনানি চলছে। এই মামলাটি দায়ের করা হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে।
তবে ড. ইউনূসকে নিয়ে বিদেশি মহল আগে থেকেই সোচ্চার ছিল। তবে নির্বাচনের মৌসুমে তাদের প্রতিবাদ ও খবরদারি অনেকটাই বেড়েছে।
এই বিষয়ে সম্প্রতি গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ যদি ট্যাক্স না দেয় আর শ্রমিকের অর্থ আত্মসাৎ করে এবং সেই শ্রমিকের পক্ষে শ্রম আদালতে মামলা হলে আমাদের কি হাতে আছে যে সে বিচার বন্ধ করে দেব?' (তথ্যসূত্র-বিবিসি)
নির্বাচনকে সামনে রেখে বারাক ওবামা ও হিলারি ক্লিনটনসহ বিশ্বের ১৬০ জন সুপরিচিত ব্যক্তি ও নেতা অধ্যাপক ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন। চিঠিতে একশর বেশি নোবেল বিজয়ীর স্বাক্ষর রয়েছে। নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা এবং নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলমান দ্বন্দ্ব নিরসনে বাংলাদেশের রাজনীতি বেশে চ্যালেঞ্জিং সময় পার করছে।
নোবেল বিজয়ী যাদের বিরুদ্ধে অভিযোগ ও কারাদন্ড আরোপ করা হয়েছে, তাদের মধ্যে কয়েক জনের নাম নিচে উল্লেখ করা হল-
অং সান সু চি
মিয়ানমারে ১৯৮৯ সালে প্রথমবারের মতো গৃহবন্দি হন অং সান সু চি। এরপর ১৯৯১ সালে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কার পান। ক্ষমতার অপব্যবহার, ধর্মীয় উস্কানি ও দুর্নীতিসহ নানা অভিযোগ আনা হয় সু চির বিরুদ্ধে। এসব দায় অস্বীকার করেছেন তিনি। তবে ২০২১ সালে জান্তা সরকারের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে এখনো কারাগারে রয়েছেন তিনি। এর আগে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি তার সাজা ছয় বছর কমানো হয়েছে। জান্তা সরকারের বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যমতে, ৭৮ বছর বয়সী সু চিকে গৃহবন্দি হিসেবেই রাখা হবে।
অ্যালেস বিলিয়াতস্কি
কিছুদিন আগেই বেলারুশের এক নোবেলজয়ীকে কারাদণ্ড দেয় দেশটির আদালত। শান্তিতে নোবেলজয়ী অ্যালেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালে বেলারুশে বিতর্কিত নির্বাচনের সময় বিক্ষোভে জড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তার করা হয়। তার সমর্থকরা একে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর প্রতিশোধমূলক আচরণ বলে অভিযোগ করেছেন। নিউইয়র্ক টাইমস জানায়, ১৯৮০-এর দশকে পশ্চিম ইউরোপে ৬০ বছর বয়সী বিয়ালিয়াস্কি মানবাধিকারের দৃষ্টান্ত হয়ে ওঠেন। যখন লুকাশেঙ্কো রুশদের ছায়ায় বেলারুশকে গড়ে তুলতে চাইছিলেন তখনো প্রতিবাদ করেন তিনি।
লিউ শিয়াবো
চীনা মানবাধিকার কর্মী লিউ শিয়াবো নোবেল পুরস্কার লাভ করেন২০১০ সালে। এর এক বছর আগে তাকে জেলে পাঠানো হয়। তিনি চীনে অহিংস উপায়ে মৌলিক মানবাধিকারের জন্য আন্দোলন করে শান্তিতে নোবেল পুরস্কার পান। চীনে ক্ষমতার দান উলটে দেওয়ার কুশীলব অভিযোগে তাকে বিচার করে জেলে পাঠানো হয়। তার এগারো বছরের জেল হয়েছিল। তিনি চীনের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। উত্তর-পূর্ব চীনের একটি হাসপাতালে লিভার ক্যান্সারে ৬১ বছর বয়সে বন্দি অবস্থায় তার মৃত্যু হয়।
ভন অজিয়েস্কি
১৯৩৫ সালে গেলে ভন অজিয়েস্কিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। বাকস্বাধীনতা ও শান্তির সপক্ষে তার উজ্জ্বল অবস্থানের কারণে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তবে পুরস্কার পাওয়ার পর তিনি যেন নরওয়েতে তা গ্রহণ করতে না যেতে পারেন সে কারণে জেলে পাঠানো হয়। এ সময় তাকে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। এর আগে ১৯৩৩ সালে হিটলারের ক্ষমতা দখলের আগে বার্লিনে পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার মামলায় অভিযুক্ত করা হয় শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই জার্মান নাগরিককে। সেসময় হিটলার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে, তিনি কোনো জার্মান নাগরিককে নোবেল পুরস্কার গ্রহণ করা থেকে বিরত থাকার আইন চালু করেন।
শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













