ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান জাভেদ আখতার
নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) জাভেদ আখতারকে ২০২৩ সালের ২৮ আগস্ট থেকে সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।
২০২৩ সালের ২৭ আগস্ট আয়োজিত পরিচালনা পর্ষদের ১৯৪তম এই সিদ্ধান্ত হয়।
কোম্পানির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ কেদার লেলে-র স্থলাভিষিক্ত হচ্ছেন। কেদার ২০২০ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন।
ছয় দশক ধরে চলে আসা কোম্পানিটির নতুন চেয়ারম্যানের ভূমিকার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশের ব্যবসার নেতৃত্ব দিতে জাভেদ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করবেন।
একই সঙ্গে তিনি ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমের সদস্য হিসেবেও থাকবেন।
এই উপলক্ষে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের সিইও এবং এমডি ও ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট রোহিত জাওয়া বলেন, আমি জাভেদকে আমাদের বাংলাদেশের ব্যবসায় তার অসামান্য নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের ভোক্তাদের জন্য সেরা ব্র্যান্ডের মাধ্যমে ব্যবসায়িক ফলাফলকে শক্তিশালী করার জন্য তার প্রচেষ্টা, এবং একই সাথে ইউনিলিভারের সামাজিক ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কম্পাস প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নে কাজ করা সত্যিই প্রশংসনীয়।
ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে জাভেদকে ইউনিলিভার দক্ষিণ এশিয়া লিডারশিপ টিমে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমি আত্মবিশ্বাসী যে তার নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অংশীদারত্ব অব্যাহত রাখবে।
জাভেদ আখতার ২০০০ সালে ইউনিলিভার বাংলাদেশে যোগদান করেন, এরপর তিনি দুই দশকের দীর্ঘ পেশাগত জীবনে দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিসরে প্রশংসনীয় ব্যবসায়িক দক্ষতা, কনজ্যুমার সেন্ট্রিসিটি ও নেতৃত্বের নজির স্থাপনের মাধ্যমে বিভিন্ন ভূমিকা পালন করে এসেছেন।
একজন ‘ক্যারিয়ার মার্কেটার’ হিসেবে জাভেদ আখতার বহু উদ্ভাবন, যোগাযোগ ও সক্ষমতা বিষয়ক প্রোগ্রামে কাজ করেছেন, যা তাকে এনে দিয়েছে বৈশ্বিক স্বীকৃতি।
তিনি বিভিন্ন ‘চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ও পরিচালনা করেছেন। যেখানে তিনি যুগান্তকারী প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মাধ্যমে ব্যবসা খাতকে নতুন রূপ দিয়েছেন। সফল বেশ কয়েকটি আন্তর্জাতিক কার্যক্রমের পর জাভেদকে ২০২১ সালে ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইউনিলিভারের ব্যবসায়িক কৌশলের মাধ্যমে সেরা ‘বিজনেস পারফরম্যান্স’ উপহার দেওয়ার তার এ অভিযানে তিনি ইউনিলিভার বাংলাদেশ এর প্রবৃদ্ধির যাত্রাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যান।
এছাড়া প্লাস্টিক বর্জ্যমুক্ত বাংলাদেশ নিশ্চিত করার ইউবিএলের লক্ষ্যমাত্রা পূরণে জাভেদ বহু আগে থেকেই কাজ করে আসছেন। তার কাজের মেয়াদকালে এই কোম্পানিও বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তিকরণের এজেন্ডায় আরও এগিয়ে গেছে।
একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে তিনি সক্রিয়ভাবে ভোক্তা, গ্রাহক, অংশীদার এবং সব স্তরের কর্মীদের ওপর বেশি মনোযোগ দিয়েছেন।
জাভেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও তিনি ভারতের আইআইএম আহমেদাবাদ এবং সিঙ্গাপুরের আইএনএসইএডি থেকে প্রশিক্ষণ নেন।
শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
