শেয়ারবাজারে বড় উত্থানের আভাস
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উদ্বোধনী পরিমাণ ছিল ৬ হাজার ২৮০ পয়েন্ট। সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৯-তে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই সপ্তাহের পাঁচদিনের মধ্যে চারদিনই সূচক বেড়েছে। প্রথম কর্মদিবস রোববার সূচক বেড়েছিল ১৮ পয়েন্ট। এরপর সোমবার ১ পয়েন্ট। তবে মঙ্গলবার ৯ পয়েন্ট কমেছে। গতকাল বুধবার ৩ পয়েন্ট এবং আজ শেষ কর্মদিবস সূচক আজ বেড়েছে ৬ পয়েন্টের বেশি। সব মিলিয়ে সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ১৯ পয়েন্টের বেশি।
এদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসই-তে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি টাকা। সপ্তাহের শেষ কর্মদিবস আজ লেনদেন হয়েছে ৪৫৬ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গুজব, রাজনৈতকি অস্থিরতা, ডলারের উচ্চ দাম, রেমিটেন্সের নিম্নগতির পরও চলতি সপ্তাহে শেয়ারবাজারে পরিণত আচরণ দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে সূচক ও লেনদেনে বাজার ইতিবাচক ধারায়ই ছিল। এতে বুঝা যায়, বাজার ধীরে ধীরে এগুচ্ছে। সামনে হয়তো বড় উত্থানেরও দেখা মিলতে পারে। সুতরাং বিনিয়োগকারীদের গুজব এড়িয়ে অস্থিরতা পরিহার করে ধৈর্য্যশীল আচরণ করতে হবে। অন্যথায় কম দামে শেয়ার বিক্রি করে বেশি দামে সেই শেয়ার সংগ্রহ করতে হবে।
আজ শেয়ারবাজারের সব সূচক ইতিবাচক ধারায় দেখা গেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও ইতিবাচক ছিল। আর আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে তারচেয়ে বেশি সংখ্যক কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৯.৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.০৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.৫২ পয়েন্টে ও দুই হাজার ১৪১.৬১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির বা ২৭.৪৪ শতাংশের, দর কমেছে ৬৭টির বা ২১.১৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টির বা ৫১.৪২ শতাংশের দর।
এদিন ডিএসইতে ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪২ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪০ লাখ টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ১৮.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৩.১৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১১.০৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭.৮২ পয়েন্ট এবং সিএসআই ০.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩৯.৪৪ পয়েন্টে, একহাজার ৩০৮.৪৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০.৫৬ পয়েন্টে এবং একহাজার ১৭৫.১২ পয়েন্টে।
সিএসইতে আজ ১৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪০টির আর দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি। সিএসইতে আজ ১৮ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ






.jpg&w=50&h=35)



