ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

প্রিমিয়ার লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

২০২৩ আগস্ট ৩১ ১০:০৭:১২
প্রিমিয়ার লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত বছরে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ১৮ টাকা ১৮ পয়সা ছিল।

কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৮ টাকা ২৩ পয়সা।

প্রিমিয়ার লিজিংয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৬ নভেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর।

শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে