গুজব-অপপ্রচারে সমান্তরাল রেখায় শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: নানা গুজব ও অপপ্রচারে শেয়ারবাজার সামনে অগ্রসর হতে পারছে না। একদিন উত্থানের ধারায় থাকলেই দু’দিন পতনের ধারায় পেছায়। যেসব শেয়ারের দাম বাড়ার কথা, সেসব শেয়ারের দাম কমছে অথবা ফ্লোর প্রাইসে গড়াগড়ি খাচ্ছে। আবার যেসব শেয়ারের দাম কমার কথা, সেসব শেয়ারের দাম ঊর্ধ্বমুখী থাকছে। যার কারণে বাজারের শক্তিমত্তা ফিরছে না, কোনোভাবেই বাজার টিকসই হতে পারছে না। একদিন স্থিতিশীলতার পথে এগুলো দু’দিন অস্থিরতার বৃত্তে ঘুরপাক খায়-এমনটাই বলছেন শেয়ারবাজার বিশ্লেষকরা।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (৩০ আগস্ট) উভয় বাজারে উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়। কিন্তু তারপরই সনাতন ধারায় গুজব-অপপ্রচার ভর করতে থাকে গোটা বাজারজুড়ে। এতে বাজার থমকে যেতে থাকে। এরপর পতনের ধারা কাটিয়ে সকাল সাড়ে ১০ টায় বাজার ফের চাঙ্গা হতে থাকলে ফের গুজব-অপপ্রচার আরও জোরদার হয়। এই সময়ে প্রচার হতে থাকে আগামীকাল (বৃহস্পতিবার) মাসের শেষ কার্যদিবস। আর্থিক প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্ট জমা করার দিন। যে কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ার অ্যাডজাস্ট করতে হতে পারে। ফলে অনিবার্যভাবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বাজারে বাই প্রেসারের চেয়ে সেল প্রেসারই বেশি থাকবে। ফলে বাজার ফের পেছনে বাক নেয়। তবে শেষবেলায় বাই প্রেসার কিছুটা বাড়লে বাজার ইতিবাচক ধারায় অবস্থান নেয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যত সংখ্যক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, প্রায় একই সংখ্যক কোম্পানির শেয়ারের দাম কমেছে। বিপরীতে লেনদেন হওয়া কোম্পানির চেয়ে লেনদেন না হওয়া কোম্পানির সংখ্যা বরাবরের মতো বেশি দেখা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি শেয়ারবাজারের স্টকহোল্ডাররা সঙ্গে নিয়ে বাজারকে স্থিতিশীল করার প্রাণপন চেষ্টা করছে। কিন্তু গুজব-অপপ্রচার তাদের সেই উদ্যোগকে বার বার টেনে ধরে রাখছে। বাজারকে কোনোভাবেই সামনে এগুতে দিচ্ছে না।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৩.১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭১.৪৮ পয়েন্টে ও দুই হাজার ১৩৯.৫৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩০৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির বা ২৪.০৯ শতাংশের, দর কমেছে ৭৪টির বা ২৪.৪২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির বা ৫১.৪৯ শতাংশের দর।
আজ ডিএসইতে ৪১৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২১ কোটি ৮৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৯.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৪.৯০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৫.৯১ পয়েন্ট এবং সিএসআই ০.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১২৮.৩৯ পয়েন্টে এবং একহাজার ১৭৫ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.৮৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৮.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩০৭.৩০ পয়েন্টে ও ১৩ হাজার ৩৭২.৭৪ পয়েন্টে।
সিএসইতে আজ ১৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৩৬টির আর দর অপরিবর্তিত রয়েছে ৬১টি। সিএসইতে আজ ১৬ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে।
শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)






