গয়েশ্বরের বেয়াই নিতাই রায়কে এবার ডিবি হারুনের আপ্যায়ন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে এবার আপ্যায়ন করালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তিনি দুপুরের খাবার খান।
এর আগে ২৯ জুলাই ডিবিতে খাবার খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নিতাই রায়ের মেয়ে ও গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীও দলটির নির্বাহী কমিটির সদস্য।
ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, নিতাই রায় চৌধুরী ব্যক্তিগত কাজে মঙ্গলবার দুপুরে ডিবি অফিসে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন তিনি। পরে তারা দুজনে একসঙ্গে দুপুরের খাবার খান।
বিএনপি নেতাকে আপ্যায়নের জন্য বাইরে থেকে খাবার আনান ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
খাবারের মেন্যুতে ফলের পাশাপাশি মাছ, মাংস ও ভাতের ব্যবস্থা ছিল। ডিবির হারুন নিজে হাতে খাবার তুলে দিয়ে বিএনপি নেতাকে আপ্যায়ন করান বলে ডিবি সূত্রে জানা যায়।
এর আগে ২৯ জুলাই বিএনপির কর্মসূচিতে পুরান ঢাকায় পুলিশের হামলার শিকার হন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে পুলিশ নিয়ে যায়। সেদিন মিন্টো রোডে ডিবির হারুনের সঙ্গে খাবার গ্রহণ করেছিলেন তিনি।
হরেক পদের খাবার দিয়ে গয়েশ্বরকে আতিথেয়তা করা হয়। সেদিন খাবারের মেন্যুতে বিভিন্ন রকমের ফলের পাশাপাশি ভাত, মাছ ও মাংসের ব্যবস্থা ছিল।
ওই ঘটনার ভিডিও ও ছবিতে দেখা যায়, ডিবির অতিরিক্ত কমিশনার তাকে আন্তরিকভাবে খাবার তুলে দিচ্ছেন। সেদিন বাসার খাবারের পাশাপাশি পাঁচ তারকা হোটেল সোনারগাঁও থেকেও খাবার আনা হয়েছিল।
ওই ঘটনার ভিডিও ও ছবি ভাইরাল হলে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর অবশ্য আরও অনেককে আপ্যায়ন করতে দেখা যায় ডিবি কার্যালয়ে।
এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলসহ ট্রল, মিম চলতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বলা হয়, ডিবির কার্যালয় ভাতের হোটেল। এই কটাক্ষের কড়া জবাবও দিয়েছেন হারুন অর রশীদ।
গত ২৮ আগস্ট নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি। যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারেন, ডিবি কার্যালয় একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড বা হতাশ হবো না। এটা আমাদের মানবিক দিক।’
তিনি আরও বলেন, ‘অনেক ভুক্তভোগী ও সাধারণ মানুষ ডিবির কাছে আসে। তখন আমরা তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করি। কিন্তু অনেক সময় সমস্যা সমাধানে সময় লেগে যায়। এ সময় আমাদের অফিসাররা মানবিকভাবে তাদের নাস্তা কিংবা ভাত খেতে বলেন। এটা আমাদের মানবিকতা।’
ডিবি প্রধান বলেন, ‘আলামত যা-ই হোক না কেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, আসন্ন জাতীয় নির্বাচনে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে, অস্ত্র কারবারিরা যে দলেরই হোক না কেন, আমাদের ডিবি পুলিশের প্রতিটি টিম আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে। আমরা সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই।’
শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা













