চীনের পদক্ষেপে ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে গতি আনতে চীন নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। সেসব পদক্ষেপের প্রেক্ষিতে সোমবার সকালে এশিয়ার বিভিন্ন শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে।
তবে পতনের শঙ্কা এখনো আছে। শিগগিরই অর্থাৎ আগস্টের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশিত হলে বোঝা যাবে, ফেড আবার নীতি সুদহার বাড়াবে কি না।
গত রোববার বেইজিং জানিয়েছে, স্টক কেনাবেচায় স্ট্যাম্প শুল্ক অর্ধেক করে দেয়া হবে এবং একই সঙ্গে আবাসন বাজার টেনে তুলতেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, জুলাইয়ে চীনের শিল্পোৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৭০ শতাংশ কমেছে। চলতি বছরের প্রথম সাত মাসে শিল্পোৎপাদনের এই ধীরগতি চলছে। মূলত সে কারণেই শেয়ারবাজার চাঙা করতে চীনের বিশেষ ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা ছিল।
চীনের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা এই পরিবর্তন ভালোভাবেই গ্রহণ করেছেন। বাজারেও তার ছাপ পড়েছে। আজ সকালে দেশটির সিএসআই ৩০০ সূচকের পয়েন্ট ৩ শতাংশ বেড়েছে।
চলতি বছর এই সূচক নিম্নমুখী ছিল, সেখান থেকে আজ তা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে সামনে এই ধারা অব্যাহত থাকবে কি না , তা আগামী দুই-এক দিনে বুঝা যাবে।
এ ছাড়া জাপানবহির্ভূত সূচকের উত্থান হয়েছে ১.৪০ শতাংশ। গত সপ্তাহেই এই সূচকের কিছুটা উত্থান হয়েছিল, তার ধারাবাহিকতায় আজ আবারও কিছুটা বাড়ল এই সূচক। তবে গত সপ্তাহের আগে টানা তিন সপ্তাহ এই সূচকের পতন হয়েছে।
এদিকে জাপানের নিকেই এশিয়া সূচকের উত্থান হয়েছে ১.৫০ শতাংশ। মূলত জাপানি মুদ্রা ইয়েনের ধারাবাহিক নিম্নমানের কারণে এটি ঘটেছে। এখন সবার চোখ আগস্টের শিল্পোৎপাদন সূচকে। যদিও বিশ্লেষকদের ধারণা, এই মাসেও সূচক নিম্নমুখী থাকবে।
শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, গত জুলাইয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর বৈঠকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার আলোকেই বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
সেই বৈঠকে চীনের নেতারা শেয়ারবাজার চাঙা করার অঙ্গীকার করেছিলেন, যদিও অর্থনীতি চাঙা করতে সে রকম অর্থপূর্ণ নীতি সহায়তার কথা বলেননি।
তবে এখন অনেক কিছু নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর। দেশটির কর্মসংস্থানের সূচক এখন বেশ চাঙা, জুলাইয়ে মূল্যস্ফীতির হার আবারও বেড়েছে। তবে গত সপ্তাহের এক জরিপে দেখা গেছে, দেশটির ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই মার্কিন কোম্পানিগুলোর উৎপাদন কমছে।
জরিপকারীদের পূর্বাভাস, আগস্টে দেশটিতে ১ লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে, বেকারত্বের হার দাঁড়াবে ৩.৫০ শতাংশ।
তবে জেপি মর্গানের বিশ্লেষকরা মনে করছেন, হলিউডে কলাকুশলীদের ধর্মঘটের কারণে কর্মসংস্থানে প্রভাব পড়বে। আগস্টে কর্মসংস্থান হতে পারে ১ লাখ ২৫ হাজার।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের মূল্যস্ফীতির পরিসংখ্যানও সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলবে। অর্থাৎ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি) নীতি সুদহার বৃদ্ধি করে কি না, বিনিয়োগকারীরা সেদিকেও নজর রাখবেন।
ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্ড অবশ্য ইতোমধ্যে আঁটসাঁট মুদ্রানীতির কথা বলেছেন, সে কারণেই বাজারে গুঞ্জন বেড়েছে।
শেয়ারনিউজ, ২৯ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




