ডাব কেনা-বেচার ভাউচার রাখতে বললেন ভোক্তার ডিজি
নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সেই সাথে বেড়েছে ডাবের দামও। ডাবের দামের এই ঊর্ধ্বগতির রশি টানতে ব্যবসায়ীদের কেনা-বেচার পাকা ভাউচার রাখার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি ভবনে ডাবের পাইকারি বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
এএইচএম সফিকুজ্জামান বলেন, `ডাবের দাম নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ডাবের যে ক্রয়-বিক্রয় হয়; তা ভাউচার আকারে করতে হবে। কত টাকা ক্রয় ও বিক্রয় হয়েছে ব্যবসায়ীদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের প্যাডে তা লিপিবদ্ধ রাখতে হবে।`
ভোক্তার ডিজি বলেন, `বাংলাদেশে ব্যবসা করতে হলে এই কথাগুলো জানতে হবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক। এখন এটা আমরা শক্তভাবে ধরছি।`
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, `আমরা ব্যবসাকে প্রমোট করছি কিন্তু যে ব্যবসায়ী অসাধু বা যে ব্যবসায়ী এসব কাজের সঙ্গে লিপ্ত তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাদের বিরুদ্ধে আমরা কাজ করে যাব।`
এই সময় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় আড়াই লাখ পিস ডাব আসে ঢাকায়। কেনা মূল্য ও পরিবহন খরচসহ ডাব আড়ৎদারের ঘরে পৌঁছাতে প্রতি পিসে অন্তত ৮০ থেকে ৮৫ টাকা গুণতে হয়।
পরবর্তীতে তারা খরচ ও লাভ রেখে সাইজ ভেদে পিস ১২০ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি করেন। আর খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেন প্রতি পিস ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত।
শেয়ারনিউজ, ২৮ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- পুলিশের হাতে আটক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
- আমাকে মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ
- গভর্নরের ঘোষণায় ইসলামী ব্যাংকিং সংস্কারে বড় পদক্ষেপ
- তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি!
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের আর্থিক নথি-পরিদর্শনে বিএসইসির তল্লাশি
- গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ
- ৩ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- প্রবাসী বাংলাদেশিদের রেকর্ড রেমিট্যান্স
- আদালতের ভিড় ও হুড়োহুড়িতে সাবেক স্পিকারের বিপদ
- ফেরেশতারা নবীদের কাছে যেসব আকৃতিতে আসতেন
- একটি ভুল, আজীবনের অন্ধকার—আরিফার করুণ কাহিনি
- ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে
- তীব্র গরমে বদলে গেল আদালতের ড্রেস কোড
- আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
- সি-১৩০ ধ্বংসের পর এবার প্রমাণ প্রকাশ করল ইরান
- ডিএসই পর্ষদে যোগ দিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান
- সূচক উত্থানের নেতৃত্বে ৬ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় দুই ডজন কোম্পানি
- লন্ডনে ইউনূস-তারেক সাক্ষাৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- আল্টিমেটাম নিয়ে এমপিকে স্পিকারের কড়া জবাব
- সরকারবিরোধী পোস্টের জেরে গ্রে/প্তার—শেষ পর্যন্ত যা হলো
- গুমের বিচার নিশ্চিতে সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস
- বৈশ্বিক অস্থিরতার মধ্যেও শেয়ারবাজারে সুবাতাস
- ০৭ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’
- তীব্র প্রয়োজনের মুহূর্তে রাসুল (সা.) যে আমল করতে বলেছেন
- জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
- অন্য দেশে যাব না, মরলে মরবো ভারতেই: শেখ হাসিনা
- অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- রাসুল সাঃ বলেছেন ঘরে বরকত না আসার ৪টি কারণ
- জামায়াতের নারী কর্মী ইস্যুতে যা বললেন রাশেদ খান
- জামায়াতের হামজা মতোই বিতর্কিত নাসীরুদ্দীন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক ইঙ্গিত
- অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
- এবার ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান
- আজ থেকে সংসদ চলবে দুইবেলা
- টানা ২ মাসের পরে বিদেশি বিনিয়োগ কমল: বাজারে ধস!
- সেনানিবাস ও শিরীন শারমিনকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য
- মুজতবা খামেনি-এর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা
- নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে কেমন, দেখুন ছবিতে
- হঠাৎ দাম বাড়ল—আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ দর
- সংসদে একসাথে ৭ বিল পাস; যা থাকছে নতুন আইনে
- আটকের পর সামনে এলো ড. শিরীন শারমিনের অবস্থান
- রাতেই আগুন ঝরালেন সাদেক কায়েম, সামনে এল নতুন অভিযোগ
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা














