সপ্তাহের আলোচনায় তিন কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে (২০-২৪ আগস্ট) বিনিয়োগকারীদের আলোচনায় ছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার। বিভিন্ন কারণে কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। কোম্পানি ৩টি হলো-মিরাকল ইন্ডাষ্ট্রিজ, অ্যারামিট সিমেন্ট এবং এসকে ট্রিমস লিমিটেড।
মিরাকল ইন্ডাষ্ট্রিজ
মালিকানা পরিবর্তন ও উৎপাদনে ফেরার খবরে মিরাকল ইন্ডাষ্ট্রিজের শেয়ার গত ১৭ আগস্ট থেকে বাড়তে শুরু করে। যদিও মালিকানা পরিবর্তন ও উৎপাদনে ফেরার খবর স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি ২১ আগস্ট। ডিএসই সূত্রে জানা যায়, ১৭ আগস্ট শেয়ারটির দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। যা ২১ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪০ পয়সায়। তারপর শেয়ারটির দর আরও বেড়ে সর্বশেষ ২৪ আগস্ট (বৃহস্পতিবার) দাঁড়ায় ৪২ টাকা ৭০ পয়সায়। মূল্য সংবেদনশীল তথ্য (পিএসই) খবরের আগে-পরে মিলিয়ে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৯০ পয়সা বা ৪৮.২৬ শতাংশের বেশি।
গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ ৪৩ টাকা ৬০ পয়সা ও সর্বনিন্ম ২৪ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। তবে গেল সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার বছরের সর্বোচ্চ দরের উচ্চতা স্পর্শ করেছে।
বিনিয়োগকারীরা বলছেন, পিএসআই আসার আগেই শেয়ারটির দর অনেক বেড়েছে। পিএসআই আসার পরও বেড়েছে। এতে স্পষ্ট প্রতীয়মান হয়, শেয়ারটিতে ইন-সাইডার ট্রেডিং হয়েছে। যেখানে কোম্পানির লোকজন জড়িত ছিল।
আরিফুর রহমান নামের এক বিনিয়োগকারী বলেন, গত ৪-৫ বছর আগে সুহ্নদ ইন্ডাষ্ট্রিজেরও ঢাকডোল পিটিয়ে মালিকানা পরিবর্তন হয় এবং বন্ধ কারখানায় উৎপাদনের সোরগোল শুরু হয়। কোম্পানিটির নতুন মালিকরা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে অনেক গলাবাজিও করেছিলেন। কোম্পানিটি শেয়ারবাজারে মডেল হবে। এক বছরের মাথায় ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডও দিয়েছিল। কিন্তু সেই ডিভিডেন্ডের মুখ আর বিনিয়োগকারীরা দেখেনি। বিএসইসি কোম্পানিটির বিরুদ্ধে নানা আইনি পদক্ষেপও নিয়েছিল। কিন্তু কিছুতেই কিছু হয়নি। এখন কোম্পানির উৎপাদনও বন্ধ। গলাবাজি করা মালিকরাও লাপাত্তা।
মনসুর আহমেদ নামের এক প্রবীণ বিনিয়োগকারী বলেন, ২০২০ সাল থেকে মিরাকল ইন্ডাষ্ট্রিজের উৎপাদন বন্ধ। তখন কোম্পানিটির লোকসান ছিল শেয়ারপ্রতি ৩ টাকা ৬২ পয়সা। ডিএসইর প্রোপাইলে ২০২০ সালে কোম্পানিটির ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর আর কোনো তথ্য বিনিয়োগকারীদের জানায়নি। গত আড়াই বছরে কোম্পানিটির লোকসান অবশ্যই আরও বেড়েছে।
তিনি অভিযোগ করেন, মালিকানা পরিবর্তন ও উৎপাদনে ফেরানোর ঘোষণা দিয়ে কোম্পানিটির লোকজন ও কিছু বিনিয়োগকারী ফায়দা লুটে নিচ্ছে। কাজের কাজ হয়তো কিছুই হবে না। হলেও বিনিয়োগকারীদের অন্তুত ২-৩ বছর অপেক্ষা করতে হবে। এরমধ্যে শেয়ারের দর সুহ্নদের মতো যেখানে ছিল, তার চেয়ে হয়তো আরও নিচে নেমে যেতে পারে।
উল্লেখ্য, কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বা বিদেশি কোনো বিনিয়োগ নেই। উদ্যোক্তা পরিচালকদের রয়েছে ৩০ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদর কাছে বাকি ৭০ শতাংশ।
এসকে ট্রিমস
গত ১৬ আগস্ট এসকে ট্রিমসের দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা। কোনো কারণ ছাড়াই সর্বশেষ ২৪ আগস্ট (বৃহস্পতিবার) শেয়ারটির দর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৩০ পয়সায়। এ সময়ে দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ১৫ শতাংশের বেশি।
সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর মুনাফা হয়েছিল শেয়ারপ্রতি ৯০ পয়সা। কোম্পানিটি আগের বছর ২০২১ সালে ডিভিডেন্ড দিয়েছিল ৫ শতাংশ ক্যাশ এবং মুনাফা হয়েছিল শেয়ারপ্রতি ১ টাকা ১৪ পয়সা।
আমজাদ হোসেন নামে এক বিনিয়োগকারী বলেন, ২০১০ সালে শেয়ার কারসাজির দন্ডিত এক ব্যক্তি শেয়ারটি ধরেছেন। তিনি বর্তমানে পর্তুগালের নাগরিক। পর্তুগালেই বেশিরভাগ সময় থাকেন। তবে শেয়ার কারসাজিতে এখনো তিনি সিদ্ধহস্ত। গত সপ্তাহে দেশে এসেছেন। এসেই শেয়ারটি নিয়ে টানাটানি করছেন।
তিনি বলেন, ওই ব্যক্তি এর আগে বিডি ফাইন্যান্সের শেয়ার ৬৫ টাকার ওপরে তুলে বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়েছেন। তখন বাজারে গুজব রটিয়েছিলেন, শেয়ারটি ১০০ টাকার ওপরে যাবে। সেই বিডি ফাইন্যান্স এক বছর যাবত ৪১ টাকা ১০ পয়সায় ফ্লোর প্রাইসে গড়াগড়ি খাচ্ছে। ফ্লোর প্রাইস না থাকলে শেয়ারটি হয়তো ২৫-৩০ টাকায় নেমে যেত। এক শেয়ারেই বিনিয়োগকারীদের মাথায় হাত।
অ্যারামিট সিমেন্ট
গত ১৬ আগস্ট অ্যারামিট সিমেন্টের দর ছিল ২২ টাকা। কোনো কারণ ব্যতিরেকেই সর্বশেষ ২৪ আগস্ট (বৃহস্পতিবার) শেয়ারটির দর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ৮০ পয়সায়। এ সময়ে দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩১ শতাংশ।
সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। সমাপ্ত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১১ টাকা ১১ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে লোকসান দাঁড়িয়েছে ১১ টাকা ৬৬ পয়সা।
আবদুর রহিম নামের এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে জানান, কোম্পানিটির শেয়ারে আলোচিত এক বিনিয়োগকারী হাত দিয়েছে। যিনি শত শত বিনিয়োগকারীকে ইতোমধ্যে ফকির বানিয়ে দিয়েছেন। তার শেয়ারে বিনিয়োগ করলে ঘুম হারাম হয়ে যাবে।
শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)

