চাকরিতে কোটা পুনর্বহাল চান মুক্তিযোদ্ধার সন্তানেরা
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পনুর্বহাল চেয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। তারা বলেছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধীরা দেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অধিকার এবং সুযোগ-সুবিধা ছিনিয়ে নিতে উঠেপড়ে লেগেছে।
মুক্তিযোদ্ধার সন্তানদের অভিযোগ, এজন্য তারা ষড়যন্ত্র করে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ সব কোটা ব্যবস্থা তুলে নিয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা প্রশ্নবিদ্ধ করতেও পিছপা হয়নি তারা। এই অবস্থায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।
একইসঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানেরা দেশ বিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করে সরকার গঠনে মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ সুরক্ষায় আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও সংগঠনের জেলা কনভেনশনে এসব কথা বলেন মুক্তিযোদ্ধার সন্তানেরা।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এর উদ্বোধক ছিলেন স্বাধীনতার ঘোষণাপত্র রচয়িতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার আমির-উল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ১৯৭১ সালে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। রণাঙ্গনে লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম। এই দেশ কারো দয়ায় আমরা পাইনি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। রক্তের বিনিময়ে অর্জন করা বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, সেটি আমরা হতে দেবো না।
তিনি বলেন, দেশ বিরোধীরা-স্বাধীনতা বিরোধীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের জন্য নানা রকম চেষ্টা চলছে। এসময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র ভণ্ডুল করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, ঐতিহাসিক ৭ মার্চে যেভাবে বঙ্গবন্ধু লাখ লাখ জনতার মাঝে বক্তৃতা দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন, ঠিক সেভাবে আবার মুক্তিযোদ্ধার সন্তানদের রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের সমাগম ঘটাতে হবে। যেখানে উপস্থিত থেকে জাতিকে বঙ্গবন্ধুর মতো করে আবারও উদ্বুদ্ধ করতে হবে। সামনের নির্বাচনে আবার ঝাঁপিয়ে পড়ে জয় ছিনিয়ে আনতে হবে। একটি কথা সবাইকে মনে রাখতে হবে, শেখ হাসিনা না থাকলে আমরা কেউ থাকব না। তাই আমাদের সংগঠিত হতে হবে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এসপি মাহবুব, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এবং একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কনভেনশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা মিন্টু, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাকসুদা সুলতানা ঐক্য, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা কনভেনশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব গোলাম রব্বানী হীরুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিন সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। মূল অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সাব-সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেন, সামনে জাতীয় নির্বাচন। এবারের নির্বাচন জাতির জন্য, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটা স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, এই দেশ শাসনও করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাই সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাতে জয়ী হয়, সে লক্ষে আমাদের কাজ করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। দেশ বিরোধী যেসব ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো মুক্তিযোদ্ধা সন্তানদের মোকাবিলা করতে হবে, প্রতিহত করতে হবে। দেশ বিরোধী কোনো শক্তিকে দেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কোনো রাজাকারের গাড়িতে আমরা জাতীয় পতাকা দেখতে চাই না।’
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। দেশ গড়ার স্বার্থে সরকারি চাকরিতে আবারও কোটা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, এজন্য আমরা কোটা রক্ষায় আন্দোলন করেছি। নানা রকম হুমকির উপেক্ষা করে আমরা রাজপথে নেমেছি। দরকার হলে আমরা আবারও রাজপথে নামব। এ লড়াইয়ে সবাইকে আমাদের পাশে চাই।
শেয়ারনিউজ, ২৫ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













