কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক কর্মশালায় ভারতে বিএসইসি প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারজিবাজারে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও কমোডিটি ডেরিভেটিভ মার্কেট গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে ভারতের মুম্বাইতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া’র কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি গত ২৩ আগস্ট উক্ত প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ভারতের স্বনামধন্য সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান Kotak Mahindra Asset Management Co. Ltd এর সঙ্গে আলোচনা সভায় মিলিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভারতের বৃহত্তম পণ্য ডেরিভেটিভ এক্সচেঞ্জ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার সাথে কাজ করছে।
দেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সেবা নেয়ার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ২০২২ সালে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে যার ফলশ্রুতিতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় কনসালটেন্ট বা পরামর্শকের ভূমিকায় কাজ করছে।
অনুষ্ঠিত আলোচনা সভায় Kotak Mahindra Asset Management Co. Ltd এর ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ প্রেসিডেন্ট নিলেশ সাহার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দলটি অংশগ্রহণ করে।
বাংলাদেশের প্রতিনিধি দলে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জনাব মোঃ গোলাম মোস্তফা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম ফারুক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)এর কর্মকর্তারা রয়েছেন।
আলোচনা সভায় বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও কমোডিটি ডেরিভেটিভ মার্কেট গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের শেয়ারবাজারে কমোডিটি ডেরিভেটিভ প্রোডাক্টগুলোর সুযোগ এবং এদেশে এই ধরণের বাজার ও তার সম্ভাবনার বিষয়ে তথ্যবহুল আলোচনা হয়। প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে রয়েছে বিরাট আকারের ভোক্তাসম্প্রদায় এবং জিডিপি ও ক্রয়ক্ষমতার সূচকে বাংলাদেশের অব্যাহত উন্নতি দেশের শেয়ারবাজার ও কমোডিটি ডেরিভেটিভ পণ্যের বিপুল সম্ভাবনার বিষয়টি আলোচনায় উঠে আসে।
সভায় ভারতে মিউচুয়্যাল ফান্ড ও সংশ্লিষ্ট প্রোডাক্টগুলোর বাজার এবং নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতের শেয়ারবাজারের ন্যায় বাংলাদেশের শেয়ারবাজারের সুযোগ-সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে কথা হয়। পাশাপাশি ভারতে মিউচুয়্যাল ফান্ডসহ বিভিন্ন সেক্টর থেকে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও আগামী ২৫ আগস্ট বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এর নেতৃত্বে প্রতিনিধিদল মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার অপারেশনাল প্রসিডিউর ও ওয়্যারহাউস পরিদর্শন করবেন এবং ভারতের সিকিউরিটিজ ও কমোডিটি মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াতে এক সভায় অংশগ্রহণ করবেন।
ওই সভায় বাংলাদেশে মিউচুয়্যাল ফান্ড খাতের উন্নয়ন এবং এখাতের প্রোডাক্টগুলোর উন্নতিসাধন ও তাদের জনপ্রিয় করার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে সভায় বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু এবং কমোডিটি প্রোডাক্টগুলোর বিকাশের বিষয়ে আলোচনা হবে।
শেয়ারনিউজ, ২৫ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
- তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
- স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র
- খেলাপি ঋণ আদায়ে বড় পরিবর্তন, এবার মাঠে নামছে নতুন প্রতিষ্ঠান
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার









