আইনে মিউচুয়াল ফান্ডের সুদ করমুক্ত, এনবিআর বলছে সুদ দিতে হবে
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের সব মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানত (এফডিআর) থেকে প্রাপ্ত মুনাফা বা সুদের ওপর উৎসে কর কর্তনের জন্য চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।
সেই চিঠির প্রেক্ষিতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ৎসে কর কর্তনের নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে মিউচুয়াল ফান্ড পরিচালনার সঙ্গে যুক্ত সম্পদ ব্যবস্থাপকদের মধ্যে নির্দেশনাটি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা বলছেন, নতুন আয়কর আইনে মিউচুয়াল ফান্ডের সব ধরনের আয়কে করমুক্ত রাখা হয়েছে।
কিন্তু এনবিআর এখন বিপরীতে পথে হাঁটছে। এনবিআর নিজেরাই নিজেদের আইন মানছে না।
মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপকরা বলছেন, এনবিআর-এর ব্যাখ্যায় উৎসে কর কাটা শুরু হলে তাতে মিউচুয়াল ফান্ডের আয় কমবে এবং এই খাতে বিরূপ প্রভাব পড়বে।
মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী একাধিক সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা বলছেন, ২০১১–২২ সাল পর্যন্ত মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের সুদ বা মুনাফা থেকে কোনো ধরনের উৎসে কর কাটা হয়নি।
২০২২ সালে প্রথম একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে মিউচুয়াল ফান্ডের এফডিআরের সুদ থেকে উৎসে কর কর্তনের বিষয়ে এনবিআরের ব্যাখ্যা চাওয়া হয়। তখন এনবিআর জানায়, মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের সুদ থেকে উৎসে কর কর্তন করতে হবে।
ওই ব্যাখ্যার পর থেকে কোনো কোনো ব্যাংক উৎসে কর কাটতে শুরু করে। এরপর বিষয়টি নিয়ে সম্পদ ব্যবস্থাপকেরা এনবিআরের শরণাপন্ন হন। তখন এনবিআরের পক্ষ থেকে জানানো হয় নতুন আয়কর আইনে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকবে।
নতুন আইনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্বীকৃত সত্তা মিউচুয়াল ফান্ড, বিকল্প বিনিয়োগ তহবিল, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের অর্জিত যেকোনো আয় কর অব্যাহতি সুবিধা পাবে।
কিন্তু তারপরও ১ আগস্ট এনবিআর সব মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের সুদ থেকে উৎসে কর কর্তনের নির্দেশনা জারি করে। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২২ আগস্ট) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে উৎসে কর কর্তনের নির্দেশনা পাঠায়।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত মিউচুয়াল ফান্ডের টাকা শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগের পাশাপাশি ব্যাংকে মেয়াদি আমানত, ট্রেজারি বিল–বন্ডসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়।
মিউচুয়াল ফান্ড গঠিত হয় উদ্যোক্তা ও সাধারণ বিনিয়োগকারীদের অর্থে। সেই অর্থের সুরক্ষার জন্য শেয়ারবাজারের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত বিভিন্ন খাতেও এই অর্থ খাটানো হয়।
শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে যে মুনাফা হয়, তা থেকে বছর বছর বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়। তাই বাড়তি করারোপের কারণে ফান্ডের আয় কমলে তাতে মূলত বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হবে।
তাই এনবিআর-এর দ্বিমুখী নীতি পরিহার করা উচিত। এনবিআর যেন শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় রেখে শেয়ারবাজার সংশ্লিষ্ট নির্দেশনা জারি করে। এতে শেয়ারবাজার ভুল ম্যাসেজ বা বিভ্রান্তিক তথ্য থেকে মুক্ত থাকতে পারবে।
শেয়ারনিউজ, ২৫ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
