ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬

প্রাইম ব্যাংক সিকিউরিটিজের নতুন প্ল্যানিং প্রধান রুশো

২০২৩ আগস্ট ২৩ ১২:৪০:৪১
প্রাইম ব্যাংক সিকিউরিটিজের নতুন প্ল্যানিং প্রধান রুশো

নিজস্ব প্রতিবেদক : মোঃ রকিবুল ইসলাম রুশো প্রাইম ব্যাংক সিকিউরিটিজের নতুন হেড অব স্ট্র্যাটেজিক প্ল্যানিং হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজে ডিজিটাল বিজনেস ও সার্ভিস ইনোভেশনের প্রধান ও ইউসিবি স্টক ব্রোকারেজের আইটি প্রধান হিসেবে ব্রোকারেজ ব্যবস্থাপনায় ডিজিটাল ট্রান্সফর্মেশনে বিশেষ ভূমিকা রাখেন।

দীর্ঘ ১৩ বছরের কর্মময় জীবনে ইনফর্মেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস অপটিমাইজেশন, ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড এমআইএস, ডিজিটাল চ্যানেল ম্যানেজমেন্টসহ বিজনেস মার্কেটিং পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

রকিবুল ইসলাম রুশো শেয়ারবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করতে এবং তরুণ, নারী ও নতুন বিনিয়োগকারীদের শেয়ারবাজারে সক্রিয় করে তুলতে ফিজিক্যাল ও ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি রিটেল এক্সপেনশন নিয়ে কাজ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফাইন্যান্স থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন এবং ঢাবির আইবিএ থেকে টেকনোলজি এ্যান্ড অপারেশন্স এ তাঁর দ্বিতীয় এমবিএ সম্পন্ন করেন।

শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে