ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে হা-ওয়েল টেক্সটাইল

২০২৩ আগস্ট ২১ ১০:০৫:২৬
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে হা-ওয়েল টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হা-ওয়েল টেক্সটাইল ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা বোর্ড ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি।’ ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। হা-ওয়েল টেক্সটাইল কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ারনিউজ, ২১ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে