আইনি ছাড় নিয়ে শেয়ারবাজারে আসছে বেস্ট হোল্ডিংস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের মূল মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসকে শেয়ারবাজারে আনতে আইনি ছাড় দিল ।
এর আগে ২০২০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রভাবশালী একটি পক্ষ লা মেরিডিয়ানকে ‘সরাসরি তালিকাভুক্তির’ উদ্যোগ নিয়েছিল। তখন সেই প্রক্রিয়া আটকে দিয়েছিল বিএসইসি। এখন সেই নিয়ন্ত্রক সংস্থাই আইনি ছাড় দিয়ে কোম্পানিটিকে শেয়ারবাজারে আসার পথ সহজ করে দিয়েছে। কোম্পানিটি গত বছর শেয়ারবাজারে আসার জন্য বিএসইসিতে আবেদন জমা দিয়েছে।
বেস্ট হোল্ডিংস লিমিটেড সাধারণ মানুষের কাছে অপরিচিত হলেও রাজধানীর নিকুঞ্জ এলাকার ‘লা মেরিডিয়ান’ হোটেলটি অনেকেই চেনে। লা মেরিডিয়ান হোটেল ছাড়াও বেস্ট হোল্ডিংসের আওতায় ম্যারিয়টসহ আরও কয়েকটি হোটেল এবং বিলাসবহুল ভিলা ও রিসোর্ট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, বেস্ট হোল্ডিংস বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে চায়। কারণ, কোনো কোম্পানি শেয়ারের দাম অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর বেশি চাইলে ওই কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে বাজারে আসতে হয়। বেস্ট হোল্ডিংস প্রিমিয়াম বা অধিমূল্যে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা তুলতে চায়। আগের বার সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়ায় এবার আইপিও প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারবাজারে আসার উদ্যোগ নিয়েছে বেস্ট হোল্ডিংস কর্তৃপক্ষ।
একাধিক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে আসার আগেই প্রাইভেট প্লেসমেন্ট ও বন্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যক্তি ও ব্যাংকের কাছ থেকে বড় অঙ্কের মূলধন সংগ্রহ করেছে। প্রাইভেট প্লেসমেন্টে কোম্পানিটির শেয়ার কিনেছেন বা মালিকানায় শরিক হয়েছেন শতাধিক রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে ক্ষমতাশালী ব্যক্তি ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে কোম্পানিটিতে ওই সব ব্যক্তি ও রাষ্ট্রমালিকানাধীন বিভিন্ন ব্যাংকের বিনিয়োগ আটকে আছে। তাই কোম্পানিটিকে দ্রুত বাজারে এনে ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ফেরত দিতে পুনরায় উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি যাতে নির্বিঘ্নে হতে পারে, সে জন্য আইপিও আবেদনের ক্ষেত্রে যেসব আইনি প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোয় ছাড় দেওয়া হয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পাবলিক ইস্যু আইন অনুযায়ী, কোনো কোম্পানি আইপিওতে আবেদনের দুই বছর আগে থেকে শুধু বোনাস শেয়ার ইস্যু ছাড়া অন্য কোনোভাবে মূলধন বাড়াতে পারে না। কিন্তু কোম্পানিটি এই রকম সময়ের মধ্যে বন্ড ছেড়ে বড় অঙ্কের মূলধন সংগ্রহ করেছে। বন্ডের একটি উল্লেখযোগ্য অংশকে আবার শেয়ারেও রূপান্তর করা হয়েছে। তাতে আইন অনুযায়ী কোম্পানিটির আইপিও আবেদন বাধাগ্রস্ত হচ্ছিল। এই কারণে আইনি বিধানে কোম্পানিটিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আইনি ছাড়ের বিষয়টি গত ২৭ জুলাই গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
পাবলিক ইস্যু আইনে বলা হয়েছে, আইপিও আবেদনের আগে কোম্পানিটি যত ধরনের শেয়ার ইস্যু করেছে, সেগুলোর ওপর তিন বছরের বিক্রয় নিষেধাজ্ঞা বা লক-ইন থাকবে। যেদিন থেকে কোম্পানিটির শেয়ার শেয়ারবাজারে লেনদেন হবে, সেদিন থেকে এই লক-ইনের সময় গণনা শুরু হবে। এছাড়া আইপিও অনুমোদনের আগে নতুন করে আর কোনো শেয়ার ইস্যু করতে পারবে না কোম্পানিটি।
জানা গেছে, বেস্ট হোল্ডিংস ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নেওয়ার আগে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের কাছ থেকে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করে। ব্যাংকগুলো প্রাইভেট প্লেসমেন্টে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৬৫ টাকায় কেনে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কেনা শেয়ারের ‘মালিকানার’ অংশের কারণেই কোম্পানিটিকে সরকারি কোম্পানির তকমা দিয়ে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল সে সময়। তখন কাজটি করা হয়েছিল বিএসইসির কোনো অনুমোদন ছাড়া।
বিএসইসির আইন অনুযায়ী, বেসরকারি খাতের কোম্পানির সরাসরি তালিকাভুক্তি বন্ধ। তবে সরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। এই কারণে রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের শেয়ারের মালিকানার অংশকে ‘সরকারি মালিকানা’ বলে দাবি করা হয়, যাতে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে আইনি ফাঁকফোকর ব্যবহার করা যায়।
এই বিষয়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী সংবাদ মাধ্যমকে বলেন, কোনো কোম্পানিকে আইনি ছাড় দিয়ে শেয়ারবাজারে আনা উচিত নয়। যদি কোনো কোম্পানি সব আইন পরিপালন করে শেয়ারবাজারে আসার যোগ্য বিবেচিত হয়, সেটিকেই যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া উচিত। কাউকে বিশেষ সুবিধা দেওয়া উচিত নয়।
শেয়ারনিউজ, ০৪ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- অভাবের মধ্যেও কোটি কোটি টাকা দান, পাগলা মসজিদের রহস্য
- প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, জানা যাবে দুই উপায়ে
- খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক
- শামীম ওসমানের বক্তব্য ঘিরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা
- ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সৌদি আরবে বাংলাদেশিদের জন্য নতুন চাকরির বিজ্ঞাপন
- ভারতকে সরাসরি যা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
- স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর
- শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান
- এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
- বড় বিপদে পড়লেন মেয়র মামদানি
- বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়
- বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত
- ‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধে বড় ছাড় বিএসইসির
- তারেক রহমানকে জন্মদিনে পিনাকীর আবেগঘন বার্তা
- ২২ প্রতিষ্ঠানের ২৮শ কোটি টাকা বাঁচাতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- '৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ
- হাসিনা ইস্যুতে আটকে ঢাকা-দিল্লি, সামনে গঙ্গার পানি সংকট
- পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক







.jpg&w=50&h=35)

