ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

২০২৩ আগস্ট ১৭ ১৯:০৪:১৫
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৭ আগস্ট) শেয়ারবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৩টির দর বেড়েছে, ০৮টির দর কমেছে এবং ১৬০টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে দুই কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ঢাকা ডাইং এবং সিঙ্গার বিডি লিমিটেড।

কোম্পানিটগুলোর মধ্যে আজ ঢাকা ডাইংয়ের শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ২.২৭ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩ টাকা ২০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫০ পয়সায়।

অন্যদিকে, আজ ডিঙ্গার বিডির শেয়ারদর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ০.৭৯ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫১ টাকা ৯০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১৫৩ টাকা ১০ পয়সায়।

শেয়ারনিউজ, ১৭ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে