এক বিদেশির ২৩ কোটি টাকার বিক্রি চাপেই শেয়ারবাজারে ধস!
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের চলছে ধারাবাহিক দরপতন। বিক্রির চাপ বাড়লেই বাজারে পতনে ধাবিত হয়। অতিরিক্ত সেল প্রেসার যেন কোনোভাবেই সামলাতে পারছে না দেশের শেয়ারবাজার।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, লেনদেনের শুরুতে শেয়ার বিক্রির কোনো বড় আদেশ এলেই বাজার কাত হয়ে পড়ে। দেশের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় শেয়ারবাজারের এমন টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবারের ঢাকা স্টক এক্সচেঞ্জ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীর শেয়ার বিক্রির চাপ সামাল দিতে পারেনি। এর মধ্যে এক বিদেশির ২৩ কোটি টাকার শেয়ার বিক্রির আদেশেই বাজারের পতনে মুখ্য ভূমিকা রেখেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার ডিএসইতে পাঁচ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে শেয়ার বিক্রির আদেশ দেয় তিন প্রতিষ্ঠান। আর অন্য দুই বিদেশি কিছু শেয়ার ক্রয় করে। শেয়ার বিক্রি করা তিন বিদেশির মধ্যে একটি ২৩ কোটি টাকার কয়েকটি শেয়ার বিক্রির আদেশ দেয়।
এতে লেনদেনের শুরুতেই সংশ্লিষ্ট শেয়ারগুলো বড় আকারে দর হারাতে শুরু করে। এর প্রভাবে অন্যান্য শেয়ারও দর হারানোর প্রতিযোগিতায় চলে আসে। ফলে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচকটি আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে যায়। যেখানে অধিকাংশ কোম্পানির শেয়ার এখনও ফ্লোর প্রাইসে আটকে রয়েছে, সেখানে ২৭ পয়েন্ট কমে যাওয়া বড় পতন হিসেবে দেখেন বিনিয়োগকারীরা। এর আগে ১৪ আগস্টও সূচকটি ৩০ পয়েন্ট হারিয়ে লেনদেন শেষ করেছিল।
এদিন প্রথম ঘণ্টায় বড় পতনের সূচনা দেখে দেশের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অধিকাংশই ‘ওয়েট অ্যান্ড সি’ নীতি অবলম্বন করেন। ফলে ক্রেতাসংকটে ৩৬ পয়েন্টের বেশি সূচকের পতন দিয়ে দিনের লেনদেন শেষ হয়।
গত এক বছরে ডলারের বিপরীতে টাকার বড় অঙ্কের অবমূল্যায়নের কারণে সুযোগ পেলেই বিদেশি প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি করছে। যদিও ফ্লোর প্রাইসের কারণে চাইলেই শেয়ার বিক্রি করতে পারছে না তারা।
সাম্প্রতিককালে স্কয়ার ফার্মাসহ বেশ কিছু ব্যাংক ও মৌলভিত্তির শেয়ার ফ্লোর প্রাইস থেকে বেরিয়ে আসে। আর এই সুযোগে বিদেশিদের একটি অংশ শেয়ার বিক্রি করছে। এতে করে স্কয়ার ফার্মাসহ কয়েকটি শেয়ার ফের ফ্লোর প্রাইসে ফিরে এসেছে।
বিদেশিদের বিক্রি চাপে অধিকাংশ মৌলভিত্তির শেয়ার ফ্লোর প্রাইস থেকে বেরোতে পারছে না। যদিও শেয়ারবারের লেনদেনে স্থানীয় বিনিয়োগকারীদের অবদানই বেশি।
তবে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশই এখন সাইড লাইনে কিংবা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, যার কারণে বিদেশিদের বিক্রি চাপ সামাল দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
শেয়ারনিউজ, ১৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




