ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ আগস্ট ১৬ ১৪:৫৭:৫৭
বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দর বেড়েছে, ১৪৬টির দর কমেছে, ১৩৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার ফু-ওয়াং ফুড লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৬.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিংয়ের ৩.০৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৩.০৭ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২.১১ শতাংশ, জেনারেশন নেক্সট এর ১.৬৩ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৩৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ১.৩৫ শতাংশ, খান ব্রাদার্সের ০.৮৩ শতাংশ, জেএমআই হসপিটালের ০.৭৭ শতাংশ এবং বাটা সু’য়ের ০.৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ারনিউজ, ১৬ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে