ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ট্রাস্টি সভার নতুন তারিখ ঘোষণা করেছে ৪ মিউচ্যুয়াল ফান্ড

২০২৩ আগস্ট ১৬ ১২:১০:৫৩
ট্রাস্টি সভার নতুন তারিখ ঘোষণা করেছে ৪ মিউচ্যুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ও পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলোর ট্রাস্টি সভা আগামী ২১ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত রোববার (১৩,আগস্ট) ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে ফান্ডগুলোর ট্রাস্টি সভা স্থগিত করেছিল।

সভায় ফান্ডগুলোর ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

শেয়ারনিউজ, ১৬ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে