আইসিবির অর্থ পাওয়ার বিষয়ে বিএসইসির পূর্ণ সহযোগিতা রয়েছে : বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের ক্রান্তিকালে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য সরকার থেকে ৫ হাজার কোটি টাকার ফান্ড চেয়েছে ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে যে ফান্ড চেয়েছে আইসিবি, তার সাথে বিএসইসির পূর্ণ সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।
বিএসইসির চেয়ারম্যান আজ মঙ্গলবার (১৫ আগস্ট শেয়ারনিউজকে বলেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন এখন পর্যন্তু কোন প্রকার বাধা পড়েনি আবেদনটিতে। আইসিবির ফান্ড পাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা হয়, সেখানে বিএসইসি যোগাযোগ করে, কথা বলে সমাধানের চেষ্টা করবে।
বিএসইসির চেয়্যারম্যান আরও বলেন, শেয়ারবাজারকে ভালো করার লক্ষ্যে যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাবে বিএসইসি। তারই আলোকে আইসিবির এই উদ্যোগের সাথে বিএসইসির পূর্ণ সমর্থন রয়েছে। যেখানেই বিএসইসির সহযোগিতা প্রয়োজন হবে, বিএসইসি সেখানেই পূর্ণ সহযোগিতা করবে।
বেশ কিছুদিন যাবত শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন। এতে বাজারের প্রতি অনাস্থা দেখা দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। তবে বাজার মন্দায় টার্ন নেওয়ায় পেছনে কিছু বড় বিনিয়োগকারী নিজেদের ফান্ড গুছিয়ে সাইড লাইনে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। আবার কিছু বিনিয়োগকারী ফ্লোরে আটকে থাকায় গত এক বছর ধরে অস্থিরতায় ভুগছেন। এমন অস্থির বাজারে ফ্লোর প্রাইসের কারণেও লেনদেন কমে গেছে।
এমন পরিস্থিতিতে রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রয়োজনীয় তহবিলের অভাবে শেয়ারবাজারকে সাপোর্ট দিতে পারছে না। কারণ ফ্লোরের কারণে আইসিবিও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে আটকে আছে। আবার আইসিবির একটা পলিসি হচ্ছে কখনো লোকসানে শেয়ার বিক্রি করে না। যার কারণে ফান্ড ফ্রি করতে পারছে না। তাই বাজারকে সাপোর্ট দিতে পারছে না। এদিকে দিনের পর দিন বাজারে অস্থিরতা বেড়েই চলেছে।
তাই শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে এই মার্কেটকে স্ট্যাবল করার জন্য এবং বিনিয়োগকারিদের পুঁজি সুরক্ষার জন্য সরকারের কাছে ৫০০০ কোটি টাকার তহবিল চেয়েছে প্রতিষ্ঠানটি। এটা স্বল্প সুদে ঋণ হিসেবে চাওয়া হয়েছে। এই ঋণ পেলে আইসিবির প্রাইভেট ব্যাংকের ঋণের সুদ পরিশোধের যে চাপ রয়েছে তা কিছুটা পরিশোধ করা যাবে। আবার নতুন করে শেয়ারবাজারে বিনিয়োগও করা যাবে।
এই বিষয়ে আইসিবির ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান শেয়ারনিউজকে বলেন, আইসিবি থেকে সরকারের কাছে ৫০০০ কোটি টাকার ঋণের আবেদন করা হয়েছে। আবেদনটি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। এখন বিষয়টা মন্ত্রণালয়ের হাতে রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি শেয়ারবাজারের স্বার্থে খুব দ্রুত সময়ে ঋণটি পাওয়া যাবে।
এই বিষয়ে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ শেয়ারনিউজকে বলেন, শেয়ারবাজারকে সার্পোট দেওয়ার লক্ষ্যে যেহেতু এই ফান্ড চাওয়া হয়েছে, তা বাজারের জন্য খুবই ভালো হবে। সরকার আইসিবিকে ফান্ডটি দিলে আমরাও খুশি। তবে যেহেতু ফান্ডটির সাইজ অনেক বড়, তাই একটু দেরি হচ্ছে।
তিনি আরও বরেন, আমরা বিএসইসি থেকে ফান্ডটি দেওয়ার জন্যও বলেছি। কিন্তু কিছুটা দেরি হচ্ছে। আমরা আবারও বিষয়টি নিয়ে বলবো। এর আগেও সরকার শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ফান্ড দিয়েছিল,আশা করছি এবারও দিবে।
শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
- তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
- স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র
- খেলাপি ঋণ আদায়ে বড় পরিবর্তন, এবার মাঠে নামছে নতুন প্রতিষ্ঠান
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার









