×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৮ ডিসেম্বর পর্যন্ত

২০২৬ নভেম্বর ২৯ ০৭:৫৭:৪৭
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৮ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডের কারখানার স্টোর বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: স্টোর

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: কুমিল্লা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন শুরু: ২৮ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বিষয়ে এমকম অথবা অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

সংশ্লিষ্ট পদে আবেদন করতে স্টোর, ওয়্যারহাউস ও ইনভেন্টরি ব্যবস্থাপনায় ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

ইনভেন্টরি সঠিকভাবে ট্র্যাক করা, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং প্রতিবেদন তৈরির সক্ষমতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও ইমেইল যোগাযোগে ব্যবহারিক অভিজ্ঞতার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে ভালো দক্ষতা প্রয়োজন।

আবেদনকারীর কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন:

আবেদন লিংক: https://bdjobs.com/h/details/1561342?ln=1

আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৬।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জবস কর্নার এর সর্বশেষ খবর

জবস কর্নার - এর সব খবর

উ
প
রে