×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী

২০২৬ নভেম্বর ২৮ ১৫:১২:৩৭
আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের অভিযোগে ৩৭ নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থলে অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁদের আটক করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির উপকমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে আগত মানুষের পকেটমারার উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

আয়োজকদের ধারণা, এই মাহফিলে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে পারে। বড় জনসমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-পকেটমারির মতো অপরাধ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে আটক ৩৭ নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে