উৎপাদন বন্ধ: জিবিবি পাওয়ারের হিসাবে একাধিক অসংগতি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের ব্যবসা চালু রাখা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন নিরীক্ষক। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম, উৎপাদন বন্ধ থাকা, আয় না হওয়া এবং স্থায়ী সম্পদের অবচয় হিসাব নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
নিরীক্ষকের প্রতিবেদনে ‘চলমান প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা’ (ম্যাটেরিয়াল আনসার্টেনটি রিলেটিং টু গোয়িং কনসার্ন) এবং ‘বিশেষ গুরুত্বারোপ’ (এমফাসিস অব ম্যাটার) শীর্ষক দুটি বিষয় তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির যৌথ উদ্যোগের চুক্তির মেয়াদ ২০২৩ সালের ১৭ জুন শেষ হয়েছে। এরপর থেকে প্রতিষ্ঠানটি কোনো রাজস্ব আয় করতে পারেনি এবং বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমও বন্ধ রয়েছে। এসব পরিস্থিতি কোম্পানিটির চলমান প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে উল্লেখযোগ্য সংশয় তৈরি করতে পারে।
নিরীক্ষক আরও উল্লেখ করেছেন, কোম্পানি কর্তৃপক্ষ তাদের স্থাবর সম্পদ, কারখানা ও যন্ত্রপাতি এবং সরঞ্জামের ওপর অবচয় হিসাব করা বন্ধ রেখেছে। এসব অচল সম্পদের ক্ষেত্রে শূন্য শতাংশ অবচয় হার প্রয়োগ করা হয়েছে। অথচ আন্তর্জাতিক হিসাবমান আইএএস ১৬-এর ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের হিসাব পদ্ধতি গ্রহণযোগ্য নয়। পাশাপাশি অচল সম্পদ সম্পর্কে আর্থিক বিবরণীর নোটে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের বিষয়েও আইএএস ১৬-এর ৭৯ অনুচ্ছেদ অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরীক্ষক।
যৌথ উদ্যোগের চুক্তি ও উৎপাদন কার্যক্রম
আর্থিক বিবরণীর নোট বি অনুযায়ী, জিবিবি পাওয়ার লিমিটেড ২০০৬ সালের ১৭ অক্টোবর শেয়ার দ্বারা সীমিত একটি প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুমোদন অনুযায়ী, জিবিবি লিমিটেড ও ক্যালেডোনিয়ান পাওয়ার লিমিটেডের মধ্যে সম্পাদিত যৌথ উদ্যোগের চুক্তির আওতায় বগুড়ায় ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন, ১০ শতাংশ কম-বেশি সক্ষমতার ট্রেইলার বা স্কিড মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বাণিজ্যিক উৎপাদনের ব্যবস্থা করা হয়। ভাড়াভিত্তিক এ প্রকল্পের মেয়াদ ছিল ১৫ বছর, যা ২০২৩ সালের ১৭ জুন শেষ হয়েছে। এ-সংক্রান্ত অনুমোদন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ১০৮-বিপিডিবি (সিএস.)/(চুক্তি)/বগুড়া রেন্টাল/০৬ নম্বর স্মারকের মাধ্যমে দেওয়া হয়েছিল। স্মারকটির তারিখ ছিল যথাক্রমে ৩ আগস্ট ২০০৬ ও ১৫ আগস্ট ২০০৬।
কোম্পানি কর্তৃপক্ষের ধারণা, সরকারের জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তন বা অবস্থান পরিবর্তন না হলে বিপিডিবির সঙ্গে আলোচনা অনুযায়ী ‘নো পাওয়ার, নো পে’ নীতির আওতায় বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সম্প্রসারিত হতে পারে।
কোম্পানির বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিবরণে দেখা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অনুমোদিত ক্ষমতা ২২ দশমিক ৮০ মেগাওয়াট। পিপিএ অনুযায়ী নিট বিক্রয়যোগ্য সক্ষমতা ২০ মেগাওয়াট, যার সঙ্গে ১০ শতাংশ কম-বেশি হওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে স্থাপিত সক্ষমতা ২৩ দশমিক ২৬ মেগাওয়াট এবং কমিশনপ্রাপ্ত সক্ষমতাও একই পরিমাণ।
তবে বিদ্যুৎকেন্দ্রটির নির্ভরযোগ্য সক্ষমতা পরীক্ষা (ডিপেন্ডেবল ক্যাপাসিটি টেস্ট—ডিসিটি) করা হয়নি। ২০২২ সালের ৮ অক্টোবর থেকে ২০২৩ সালের ১৭ জুন পর্যন্ত ২১ দশমিক ৯৫৬ মেগাওয়াট সক্ষমতা ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ে মোট বিদ্যুৎ উৎপাদন (গ্রস) এবং ৩৩ কেভি লাইনে বিক্রি করা বিদ্যুতের পরিমাণ (নিট)—উভয়ই শূন্য ছিল।
দীর্ঘদিন ধরে রাজস্ব আয় শূন্য
আর্থিক বিবরণীর ৩৩ নম্বর নোটে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির টার্নওভার বা বিক্রয় আয় ছিল শূন্য টাকা। একইভাবে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরেও এ খাতে কোনো আয় দেখানো হয়নি। বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ ২০২৩ সালের ১৭ জুন শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো বন্ধ রয়েছে। এ কারণে কোম্পানিটির রাজস্ব আয় বন্ধ রয়েছে বলে নোটে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
স্থায়ী সম্পদের অবচয় নিয়ে নিরীক্ষকের আপত্তি
আর্থিক বিবরণীর ৫ নম্বর নোটে কোম্পানির স্থায়ী সম্পদের হিসাব পদ্ধতি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্পত্তি, কারখানা ও যন্ত্রপাতি আন্তর্জাতিক হিসাবমান আইএএস ১৬ অনুযায়ী ক্রয়মূল্য থেকে সঞ্চিত অবচয় বাদ দিয়ে আর্থিক বিবরণীতে দেখানো হয়। নির্মাণ বা স্থাপনের ব্যয় এবং নির্মাণকালীন সুদসহ উৎপাদন শুরুর আগের মূলধনী ব্যয় সম্পদের ক্রয়মূল্যের সঙ্গে যুক্ত করা হয়।
ব্যবহারের জন্য প্রস্তুত হওয়ার পর থেকে অতিরিক্ত স্থায়ী সম্পদের ওপর অবচয় হিসাব করা হয়। অন্যান্য স্থায়ী সম্পদের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়, যাতে সম্পদের আনুমানিক অর্থনৈতিক আয়ুষ্কালের মধ্যে পুরো অবচয়যোগ্য মূল্য সমন্বয় করা যায়।
কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণনীতি অনুযায়ী উৎপাদন ব্যয়ের ৯৯ শতাংশ এবং প্রশাসনিক ব্যয়ের ১ শতাংশ অবচয় হিসেবে হিসাব করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যয় চলতি খরচ হিসেবে দেখানো হয়। তবে বড় ধরনের প্রতিস্থাপন, নবায়ন ও উন্নয়নমূলক ব্যয় মূলধনী ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সম্পদের শ্রেণিভেদে নির্ধারিত অবচয়ের হার হলো—ভবন ও স্থাপনা ২ দশমিক ৫ শতাংশ, কারখানা ও যন্ত্রপাতি শূন্য শতাংশ, সরঞ্জাম শূন্য শতাংশ, আসবাবপত্র ও ফিটিংস ২০ শতাংশ, নির্মাণকাজ ৫ শতাংশ, শাটারিং সামগ্রী ২০ শতাংশ, অফিস সরঞ্জাম ২০ শতাংশ এবং অফিসের গাড়ি ২০ শতাংশ।
বিশেষ করে কারখানা ও যন্ত্রপাতি এবং সরঞ্জামের ক্ষেত্রে শূন্য শতাংশ অবচয় প্রয়োগের বিষয়টিকেই নিরীক্ষক আপত্তির সঙ্গে উল্লেখ করেছেন।
সহায়ক প্রতিষ্ঠানের নিরীক্ষা ও অন্যান্য বিষয়
নিরীক্ষকের প্রতিবেদনে জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জিবিবি টি এস্টেট লিমিটেডের বিধিবদ্ধ নিরীক্ষা প্রতিবেদন সম্পর্কেও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সহযোগী প্রতিষ্ঠানটির নিরীক্ষা সম্পন্ন করেছে এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
এ ছাড়া অতীতে অবাস্তবায়িত মুনাফা বা লোকসান সরাসরি সংরক্ষিত আয় (রিটেইনড আর্নিংস) খাতে অন্তর্ভুক্ত করার বিষয়টিও নিরীক্ষক আলাদাভাবে উল্লেখ করেছেন।
কোম্পানির কার্যালয়, কার্যক্রম ও জনবল
কোম্পানিটির প্রধান ব্যবসায়িক কার্যক্রম বগুড়া-৫৮০০-এর পুরান বগুড়ায় অবস্থিত জিবিবি পাওয়ার কমপ্লেক্স, বিপিডিবি কম্পাউন্ডে পরিচালিত হয়। অন্যদিকে করপোরেট কার্যালয় ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির পঞ্চম তলায় অবস্থিত মমতাজ প্লাজায়।
কোম্পানির প্রধান কার্যক্রম হলো ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন, ১০ শতাংশ কম-বেশি সক্ষমতার ট্রেইলার বা স্কিড মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং বাণিজ্যিকভাবে পরিচালনা করা।
আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির বেতনভুক্ত জনবলে ১২ জন কর্মকর্তা এবং ১৮ জন কর্মচারী ও কারিগরি কর্মী রয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে নৈমিত্তিক ও চুক্তিভিত্তিক কর্মী ও শ্রমিক নিয়োগ করা হয়।
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বার্ষিক বেতন ও ভাতা বাবদ ব্যয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৩১৪ টাকা। অন্যদিকে তিনজন নৈমিত্তিক কর্মীর বার্ষিক বেতন, মজুরি ও ভাতা বাবদ ব্যয় হয়েছে ১২ লাখ ৪৮ হাজার টাকা। সব মিলিয়ে এ খাতে কোম্পানিটির মোট ব্যয় হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার ৩১৪ টাকা।
নিরীক্ষকের প্রতিবেদনটি স্বাক্ষর করেছেন কাজী জহির খান অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মোহাম্মদ আলমগীর কবির এফসিএ।
এসএ খান/
পাঠকের মতামত:
- উৎপাদন বন্ধ: জিবিবি পাওয়ারের হিসাবে একাধিক অসংগতি
- ঢাকার নতুন সিদ্ধান্ত, শেখ হাসিনা দিল্লিতেই গ্রেফতার হবেন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- ব্যাংকের শেয়ার কেনায় ইনসাইডার ট্রেডিংয়ে ছাড় দিল বিএসইসি
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
- সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প
- মানচিত্রে অক্ষত, বাস্তবে বিচ্ছিন্ন গোপালগঞ্জে এ কেমন উদ্ভট কাণ্ড
- বনু নাদিরের পতনের পেছনে সূরা আল-হাশরের ঐতিহাসিক ঘটনা
- হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন
- বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা
- জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার
- আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন
- পাকিস্তানের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের এক শেফের দুই দশকের গল্প
- কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- বড় দরপতনের পর ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ারবাজার
- বিমানে পাইলটদের ঘুম ও খাবারের জন্য আছে যেসব নিয়ম
- যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন
- জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন
- ফেসবুকের একটি পোস্টেই বিপাকে বিমান কর্মকর্তা
- পাকিস্তানের চোখে ‘গাদ্দার’, পাকিস্তানেই রাজকীয় অতিথি
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
- সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে বড় অনিশ্চয়তা
- স্বর্ণের দামে ধস, ২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
- বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি
- বায়েজিদ বোস্তামীর ইরান থেকে চট্টগ্রাম ১২০০ বছরের রহস্য
- ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের
- প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- উৎপাদন বন্ধ: জিবিবি পাওয়ারের হিসাবে একাধিক অসংগতি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- ব্যাংকের শেয়ার কেনায় ইনসাইডার ট্রেডিংয়ে ছাড় দিল বিএসইসি
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)

