×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

২০২৬ নভেম্বর ২৮ ১৪:২৯:০৪
চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সাইফ পাওয়াটেক, ইনটেক, বিডি থাই অ্যালুমিনিয়াম, লুবরেফ বাংলাদেশ, তাল্লু স্পিনিং, বঙ্গজ, বে-লিজিং, আমরা টেকনোলোজিস, সমতা লেদার এবং যমুনা অয়েল।

সভায় কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদার, আমরা টেকনোলোজিস, লুবরেফ বাংলাদেশ এবং সাইফ পাওয়ারটেক ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ইনটেক, বিডি থাই অ্যালুমিনিয়াম, বঙ্গজ, তাল্লু স্পিনিং এবং যমুনা অয়েল। আলোচ্য সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে বে-লিজিং।

প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-

২৯ নভেম্বর

এদিন বিকাল ৩টায় যমুনা অয়েল, সাড়ে ৩টায় আমরা টেকনোলোজিস, এবং সাড়ে ৫টায় সমতা লেদারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

৩০ নভেম্বর

এদিন বিকাল সাড়ে ৩টায় বে-লিজিং, বঙ্গজ, লুবরেফ বাংলাদেশ এবং ৪টায় তাল্লু স্পিনিংয়ের বোর্ড অনুষ্ঠিত হবে।

০১ ডিসেম্বর

এদিন বিকাল সাড়ে ৩টায় ইনটেকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

০২ ডিসেম্বর

এদিন বিকাল ৩টায় সাইফ পাওয়ারটেকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে