×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৬ নভেম্বর ২৮ ১৪:০১:৫৪
চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (২৯ নভেম্বর-০৩ ডিসেম্বর’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৩২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৩২ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৩২ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- শহজীবাজার পাওয়ার কোম্পানি, জুট স্পিনার্স, ওইম্যাক্স ইলেক্ট্রোড, গ্লোবাল হেভিক্যামল, পদ্মা অয়েল, গোল্ডেন সন, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, লাভেলো আইস্ক্রিম, প্যারামাউন্ট টেক্সটাইল, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, খান ব্রাদার্স, সিলভা ফার্মা, ইজেনারেশন, মাগুরা মাল্টিপ্লেক্স, মনোস্পুল বিডি, ডমিনেজ স্টিল, এটলাস বাংলাদেশ, ন্যাশনাল টিউব, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এস্কোয়ার নিট কম্পোজিট, যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এমবি ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, আমান কটন, আমান ফিড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং একমি পেস্টিসাইডস।

২৯ নভেম্বর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন বাংলাদেশ ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন, পদ্মা অয়েল, গ্লোবাল হেভিকেমিক্যাল, ওইম্যাক্স ইলেক্ট্রোড, জুট স্পিনার্স এবং শাহজীবাজার পাওয়া কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য শাহজীবাজার পাওয়ার কোম্পানি ৪০ শতাংশ ক্যাশ, ওইম্যাক্স ২ শতাংশ ক্যাশ, পদ্মা অয়েল ১৭০ শতাংশ ক্যাশ এবং ওরিয়ন ইনফিউশন ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য জুট স্পিনার্স, ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন এবং গ্লোবাল হেভিকেমিক্যাল ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৩০ নভেম্বর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন খান ব্রাদার্স, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, প্যারামাউন্ট টেক্সটাইল, লাভেলো আইস্ক্রিম এবং জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য জেনেক্স ইনফোসিস ১ শতাংশ ক্যাশ, লাভেলো আইস্ক্রিম ১০ শতাংশ ক্যাশ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ শতাংশ ক্যাশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ১ শতাংশ ক্যাশ এবং খান ব্রাদার্স ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

০১ ডিসেম্বর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন সিলভা ফার্মা, ইজেনারেশন, মাগুরা মাল্টিপ্লেক্স, মনোস্পুল বিডি, ডমিনেজ স্টিল, এটলাস বাংলাদেশ এবং ন্যাশনাল টিউবসের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য সিলভা ফার্মা ০.১০ শতাংশ ক্যাশ, ইজেনারেশন ১ শতাংশ ক্যাশ, মাগুর মাল্টিপ্লেক্স ২৫ শতাংশ স্টক, মনোস্পুল বিডি ১০ শতাংশ ক্যাশ এবং ডমিনেজ স্টিল ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে এটলাস বাংলাদেশ এবং ন্যাশনাল টিউবস ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

০২ ডিসেম্বর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এস্কোয়ার নিট কম্পোজিট, যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং এমবি ফার্মার শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য সিনোবাংলা ১১ শতাংশ ক্যাশ, এস্কোয়ার নিট কম্পোজিট ২ শতাংশ ক্যাশ, যমুনা অয়েল ১২০ শতাংশ ক্যাশ এবং এমবি ফার্মা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

০৩ ডিসেম্বর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন কপারটেক, জিএসপি ফাইন্যান্স, আমান কটন, আমান ফিড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য কপারটেক ৩ শতাংশ ক্যাশ, আমান কটন ১০ শতাংশ, আমান ফিড ১০.৫০ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টস ১১৫ শতাংশ ক্যাশ, ইন্ট্রাকো রিফুয়েলিং ০.২২ শতাংশ ক্যাশ এবং একমি পেস্টিসাইডস ০.০২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে জিএসপি ফাইন্যান্স ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে