×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল

২০২৬ নভেম্বর ২৮ ১০:১৭:০৯
জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠান তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)-এ নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে এসব নিয়োগ ও দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর স্থলে তিতাস গ্যাসের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।

অন্যদিকে, আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলে আরপিজিসিএলের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।

এ ছাড়া বাপেক্সের বর্তমান এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। এর আগে তিনি বাপেক্সের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জ্বালানি খাতের এই তিন প্রতিষ্ঠানে দায়িত্ব পুনর্বণ্টনের ফলে তিতাস গ্যাস, আরপিজিসিএল ও বাপেক্সের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে