ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাতক্ষীরায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অপরাজিতা ফুলের নীল-বেগুনি রঙের চা। মাত্র ১০ টাকায় পাওয়া এই ব্যতিক্রমী পানীয়ের স্বাদ নিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করছেন চা-প্রেমীরা। সাতক্ষীরা ছাড়াও খুলনা, যশোর ও নাভারণসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এই চা পান করতে। তবে এই চা নিয়ে নানা রোগ নিরাময়ের যে দাবি ছড়িয়েছে, তার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাতক্ষীরা সদর উপজেলার আক্রাখোলা বাজারের চা বিক্রেতা সাইদুর রহমান তৈরি করছেন এই বিশেষ চা। তিনি জানান, লাল চা, দুধ চা কিংবা লেবু চায়ের বাইরে ক্রেতাদের নতুন কিছু উপহার দেওয়ার চিন্তা থেকেই অপরাজিতা ফুলের চা তৈরি শুরু করেন। একই ফুল ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে তিন থেকে চার ধরনের রঙের চা তৈরি করছেন তিনি। প্রতিকাপের দাম রাখা হয়েছে মাত্র ১০ টাকা।
চায়ের আকর্ষণীয় নীল-বেগুনি রং, ব্যতিক্রমী স্বাদ এবং কম দাম ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে। দোকানে আসা অনেকেই রাসায়নিক রং ছাড়াই প্রাকৃতিক উপায়ে তৈরি এই চায়ের রঙ ও স্বাদের প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চায়ের দোকানটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
বিক্রেতা সাইদুর রহমানের দাবি, অপরাজিতা ফুলের এই চা শতভাগ স্বাস্থ্যসম্মত। স্থানীয়দের একাংশের মধ্যেও ধারণা তৈরি হয়েছে, এই চা পান করলে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে উপকার পাওয়া যায়। তবে রোগ নিরাময়ের এমন দাবির বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা।
সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন মোহাম্মদ আব্দুস সালাম জানান, অপরাজিতা ফুলে শরীরের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে এই ফুলের চা পান করলে নির্দিষ্ট কোনো রোগ সেরে যায়—এমন বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।
তিনি সতর্ক করে বলেন, ডায়াবেটিস নিরাময়, স্মৃতিশক্তি বৃদ্ধি কিংবা হৃদ্রোগ সারানোর উদ্দেশ্যে কেউ এই চা পান করলে তা হবে ভুল ধারণা। কোনো পানীয়কে চিকিৎসার বিকল্প হিসেবে গ্রহণ করা উচিত নয়।
তবে সাধারণ পানীয় হিসেবে অপরাজিতা ফুলের চায়ের একটি ইতিবাচক দিক রয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক। তার ভাষ্য, এই পানীয়তে ক্যাফেইন নেই। ফলে ক্যাফেইনযুক্ত চা বা কফি পান এড়িয়ে চলতে চান, এমন ব্যক্তিদের জন্য এটি বিকল্প পানীয় হতে পারে।
সব মিলিয়ে অপরাজিতা ফুলের চায়ের জনপ্রিয়তা বাড়লেও এর স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে অতিরঞ্জিত দাবি থেকে সতর্ক থাকা জরুরি। এটি রঙিন ও ক্যাফেইনমুক্ত পানীয় হিসেবে উপভোগ করা যেতে পারে, তবে ডায়াবেটিস, হৃদ্রোগ কিংবা অন্য কোনো অসুস্থতার চিকিৎসা হিসেবে এর ওপর নির্ভর করার সুযোগ নেই।
খাওলা/
পাঠকের মতামত:
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
- বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি
- বায়েজিদ বোস্তামীর ইরান থেকে চট্টগ্রাম ১২০০ বছরের রহস্য
- ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের
- প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
জাতীয় এর সর্বশেষ খবর
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
- প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস













