×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা

২০২৬ নভেম্বর ২৭ ১০:৪৩:৫৪
গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো তুলনামূলক কম দামের মাছও কেজিপ্রতি ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অন্তত ৮০০ টাকা। ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দামও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে মাছের বাজারে অস্বস্তি থাকলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়ের বাজার ঘুরে মাছ, মুরগি ও ডিমের দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল মাছ ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি ও সামুদ্রিক মাছের দাম আরও বেশি। প্রতি কেজি আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শিং মাছের দাম কেজিপ্রতি ১ হাজার টাকা। আর সাগরের পাঙ্গাস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত ১০ থেকে ২০ টাকার পার্থক্য হয়। গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব বেশি কমেনি, আবার বাড়েওনি। দাম বাড়লে তাঁদেরও সমস্যায় পড়তে হয়, কারণ এতে বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়।

মাছ কিনতে আসা আলম জানান, তিনি ৬০০ টাকা কেজি দরে শোল মাছ এবং ২৭০ টাকা কেজি দরে পাঙ্গাস কিনেছেন। তাঁর মতে, শোল মাছের দাম আগের মতোই রয়েছে, তবে ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম।

মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ টাকায়। আর সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩৩০ টাকা।

অন্যদিকে গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। প্রতি ডজন ডিম পাওয়া যাচ্ছে ১৪০ টাকায়।

মাংস বিক্রেতা বলেন, গরুর মাংসের দাম আগের মতোই আছে। দাম বাড়েনি, আবার কমেওনি।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে