×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা

২০২৬ নভেম্বর ২৬ ১৭:৪১:৪০
জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সেই অভিভাবক জামিন পেয়েছেন। জামিনের পর আদালত প্রাঙ্গণে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে তিনি সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দেওয়ার অভিযোগ তুলেছেন।

একটি কক্ষে টেবিলের অপর প্রান্তে বসা এক মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ওই অভিভাবকের তীব্র বাকবিতণ্ডা চলছে। একপর্যায়ে উত্তেজিত হয়ে অভিভাবক ওই শিক্ষকের দিকে তেড়ে যান এবং থাপ্পড় মারেন। পরের অংশে একটি গাড়ির ভেতরে বসে তাকে বলতে শোনা যায়, "হুজুররা কেন এমন? আমরা হুজুরদের কাছে কেন পাঠাই? দ্বীনি শিক্ষার জন্য..."। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আদালত প্রাঙ্গণে বেশ কয়েকজন আইনজীবীর সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় ওই অভিভাবককে। সেখানে তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট মাদ্রাসার প্রিন্সিপাল আলমাস তার বিরুদ্ধে ১৭ লাখ টাকার মামলা এবং ভাঙচুরসহ একাধিক ‘মিথ্যা’ মামলা দায়ের করেছেন। ঘটনার দুই দিন পর এসব মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

দেশের সব অভিভাবকের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি বাংলাদেশের সমস্ত গার্ডিয়ানদেরকে বলতে চাই, এই আলেমদের আপনারা চিনে রাখুন। এই আলেমরূপী মানুষগুলো ইসলামকে কলুষিত করছে, সমাজকে কলুষিত ও প্রশ্নবিদ্ধ করছে। আপনাদের সন্তানরা এদের কাছে নিরাপদ নয়।"

নিজের অবস্থান পরিষ্কার করে ওই অভিভাবক দাবি করেন, তিনি ইসলাম, মুসলিম, শিক্ষক কিংবা আলেমদের বিরুদ্ধে নন; বরং প্রতিটি জায়গায় তিনি এ কথা বলেছেন। তবে ‘লেবাসধারীরা’ ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি অভিযোগ তোলেন।

বক্তব্যের শেষ অংশে তিনি দেশের ১৮ কোটি মানুষের উদ্দেশ্যে ‘চড়ের হাতকে আরও শক্ত করার’ এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি সচেতন ইমাম ও হক্কানি আলেমদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এরা আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তাই আলেম সমাজকেই এদের প্রতিহত করতে হবে।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে