সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার হস্তান্তর, কোম্পানির সম্পদ বিক্রি এবং দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে টানা চার বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা এবং আর্থিক প্রতিবেদন ও শেয়ারধারণের তথ্য গোপন রাখার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
তদন্ত পরিচালনার জন্য বিএসইসির যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ ও মোহাম্মদ আবু হেনা মোস্তফা। আদেশ জারির পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা অনুযায়ী এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের কোম্পানির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করবে।
সূত্র জানায়, তদন্ত কমিটি মূলত চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেবে। প্রথমত, কোম্পানির বর্তমান আর্থিক ও পরিচালন অবস্থা এবং কী কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। দ্বিতীয়ত, পরিচালনা পর্ষদের সদস্য ও অন্যান্য শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ও বিধিমালা মানা হয়েছে কি না, তা যাচাই করা হবে। তৃতীয়ত, কোম্পানির স্থাবর ও অস্থাবর সম্পত্তি—বিশেষ করে যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ অনুমোদন ও করপোরেট সুশাসন মানা হয়েছে কি না, তা তদন্ত করবে কমিটি। চতুর্থত, টানা চার বছর এজিএম না করা এবং নিয়মিত আর্থিক তথ্য জমা না দেওয়ার পেছনে পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায় নিরূপণের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারী, পাওনাদার ও কর্মীদের ওপর এর কী ধরনের প্রভাব পড়েছে, তা মূল্যায়ন করা হবে। তদন্ত শেষে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে প্রয়োজনীয় শাস্তিমূলক বা নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি।
উল্লেখ্য, ১৯৮৫ সালে উৎপাদন শুরু করা লিবরা ইনফিউশনস দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ঢাকার মিরপুরে কোম্পানিটির কারখানা অবস্থিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে চলতি মূলধনের তীব্র সংকট এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ঋণ-সংক্রান্ত জটিলতার কারণে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে ডিএসইর এক পরিদর্শনে কোম্পানিটির প্রধান কার্যালয় ও কারখানা বন্ধ পাওয়া গিয়েছিল। সে সময় কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণের কথা বলে ১৭ জুলাই পুনরায় উৎপাদন শুরুর দাবি করলেও দীর্ঘদিন ধরে আর্থিক তথ্য প্রকাশ না করায় কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ ও ধোঁয়াশা বিরাজ করছে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)


