×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা

২০২৬ নভেম্বর ২৪ ১৫:২২:২৬
দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। দলীয় হাইকমান্ড তাঁর অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। এ সময় পদত্যাগের পেছনে কয়েকটি কারণও তুলে ধরেন তিনি।

সুলতান জাকারিয়ার অভিযোগ, দলের আরেক যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদ এবং যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন তাঁর সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বিষয়টি দলীয় কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এসব কারণ দেখিয়েই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

তবে ঘোষণার প্রায় দুই ঘণ্টা পরই নিজের অবস্থান পরিবর্তন করেন এনসিপির এই নেতা।

সুলতান জাকারিয়া জানান, দলীয় হাইকমান্ড তাঁর অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

দল তাঁর অভিযোগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে