ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা আরও চার বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিষয়ে আবেদন করা প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত সময় পাবে।
তবে যেসব প্রতিষ্ঠানের জন্য এরই মধ্যে সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের নির্ধারিত সময়সীমাই বহাল থাকবে। সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে কমিশন।
বিএসইসির আদেশ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি অর্থ বছরের শেষে ন্যূনতম ২৫ শতাংশ হারে তা সমন্বয় করতে হবে।
তবে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর পর নতুন করে সৃষ্ট নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লসের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। ওই তারিখে নির্ধারিত অঙ্কের বাইরে নতুন কোনো নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লস তৈরি হলে তা সংশ্লিষ্ট অর্থ বছরেই সংরক্ষণ ও সমন্বয় করতে হবে।
সময় বাড়ানোর পাশাপাশি কয়েকটি শর্তও দিয়েছে কমিশন। আদেশে বলা হয়েছে, নেগেটিভ ইকুইটিযুক্ত বিও হিসাবের বিপরীতে বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে শুধু ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না এবং ব্লক মার্কেটে লেনদেন করা যাবে না।
এ ছাড়া বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি আরোপ করা যাবে না। এ সময়ে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ ডিভিডেন্ড ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
আর্থিক বিবরণীতে নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের তথ্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুযায়ী যথাযথভাবে প্রকাশ করার নির্দেশনাও দিয়েছে বিএসইসি।
কমিশন জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে এ সময়সীমা বাড়ানো হয়েছে। তবে আদেশের শর্ত ভঙ্গ হলে কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শর্ত আরোপ, আদেশ সংশোধন, পরিবর্তন কিংবা বাতিল করতে পারবে।
মুসআব/
পাঠকের মতামত:
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে মার্কিন আদালতের সমন
- ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার












