×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ নভেম্বর ২৪ ১৪:৪২:২০
লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ২০২৬ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিত ইপিএস হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৮ পয়সা। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-জুন ২০২৬) সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ২১ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৪ পয়সা। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ৫৪ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ১৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিক শেষে ছয় মাসের হিসাবে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৯ পয়সা। তৃতীয় প্রান্তিক শেষে নয় মাসের হিসাবে এনওসিএফপিএস হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৩ টাকা ৪১ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ১২ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে তা দাঁড়িয়েছে ১৪ টাকা ৪১ পয়সা এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বেড়ে হয়েছে ১৪ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৩ টাকা ৯৯ পয়সা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে