ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারের অগ্রাধিকারমূলক ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারি কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি, ফ্ল্যাট ও বাসস্থানে গিয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। শুমারির সময় প্রয়োজনীয় তথ্য দিতে ভোগান্তি এড়াতে নাগরিকদের আগেভাগেই নির্ধারিত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম কর্মসূচি ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর থেকে সারা দেশে পরিচালিত হচ্ছে। প্রতিটি পরিবারকে এই ডাটাবেজের আওতায় আনাই কর্মসূচির মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাড়িতে আসতে পারেন। তাই তথ্য প্রদান সহজ ও নির্ভুল করতে নাগরিকদের প্রয়োজনীয় নথি এবং ব্যক্তিগত তথ্য হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
১. জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন
যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদ রাখতে হবে। যেসব সদস্যের এনআইডি নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ তথ্য সংগ্রহের সময় প্রয়োজন হতে পারে।
২. মোবাইল ব্যাংকিং ও পরিবারের আর্থিক তথ্য
ফ্যামিলি কার্ডের আবেদনকারী নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট নম্বর প্রস্তুত রাখতে হবে। এ ছাড়া পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় এবং সম্পদের সঠিক বিবরণ দিতে হবে।
তথ্য সংগ্রহের সময় পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে নির্ভুল তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ, যাতে ডাটাবেজে প্রকৃত পরিস্থিতি উঠে আসে।
৩. আবেদনকারীর ছবি ও বসতবাড়ির ছবি
ফ্যামিলি কার্ডের জন্য নির্ধারিত নারী সদস্যের ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি তথ্য সংগ্রহের নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।
কেউ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা চাইলে তাঁকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কোনো পরিবার যেন এই শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব ও সুশীল সমাজের নেতাদেরও এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমে পরিবারের পরিচয়, সদস্যসংখ্যা, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয় নথি সঠিকভাবে প্রদান করলে নিবন্ধন প্রক্রিয়া সহজ হবে। তাই তথ্য সংগ্রহকারীরা বাড়িতে আসার আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- অভাবের মধ্যেও কোটি কোটি টাকা দান, পাগলা মসজিদের রহস্য
- প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, জানা যাবে দুই উপায়ে
- খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক
- শামীম ওসমানের বক্তব্য ঘিরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
জাতীয় এর সর্বশেষ খবর
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ













