×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক

২০২৬ নভেম্বর ২২ ১১:০৫:৫৫
৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মূলধনে সরকারের বিনিয়োগের উদ্দেশ্য সম্পর্কে ব্যাংকটির কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১৭ নভেম্বর, ২০২৬ একটি অনলাইন সংবাদমাধ্যমে "ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব, ৭৮.৮ শতাংশ শেয়ার রাষ্ট্রের হাতে যেতে পারে" শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এ বিষয়ে ওই দিন ডিএসই ব্যাংকটির কাছে ব্যাখ্যা চায়।

ডিএসইর চিঠির জবাবে ব্যাংকটি জানায়, ব্যাংকের মূলধনে (ইক্যুইটি) সরকারের বিনিয়োগের উদ্দেশ্য সম্পর্কে এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পেলে নিয়ন্ত্রক প্রক্রিয়া মেনে তা জানানো হবে বলে ব্যাংকটি উল্লেখ করেছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে