×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর

২০২৬ নভেম্বর ২২ ০৮:১৯:১৭
সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। টানা নবমবারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে মাত্র দুই দিনে ভালো মানের সোনার দাম কমেছে ১৭ হাজার ১৪৬ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন ক্যারেটের সোনার দাম কমেছে। নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা

নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে বাজুস। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও তৈরির ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।

বাজুস জানিয়েছে, পুরোনো গহনা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ৯ শতাংশ এবং গহনা কিনে নেওয়ার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গত ১৪ দিনে দেশের বাজারে মোট ৯ দফায় সোনার দাম কমানো হয়েছে। এর মধ্যে সর্বশেষ দুই দফায় ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে দাম কমেছে ১৭ হাজার ১৪৬ টাকা।

এই দরপতনের আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। বর্তমান দাম অনুযায়ী, আগের তুলনায় প্রতি ভরিতে কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।

দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর সোনার বাজারে এমন বড় দরপতন ক্রেতাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। দেশের বাজারে সর্বশেষ প্রায় ১৩ মাস আগে সোনার দাম এই পর্যায়ে ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে