×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা

২০২৬ নভেম্বর ২১ ২০:৩৯:৫১
কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা

নিজস্ব প্রতিবেদক: বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত, এমনকি বাগদানের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হবু কনের সরকারি চাকরি স্থায়ী নয়, অস্থায়ী—এ তথ্য জানার পর বিয়ের সব আয়োজন বাতিল করে দিয়েছেন এক যুবক। ভারতের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট করেন এক ব্যবহারকারী। ‘হোয়েন ম্যাট্রিমনি এক্সপেকটেশনস ডোন্ট ম্যাচ রিয়্যালিটি’ শিরোনামের পোস্টে তিনি তার এক বন্ধুর বিয়ের ঘটনা তুলে ধরেন। ওই বন্ধু জীবনসঙ্গী খুঁজতে একটি ম্যাট্রিমনি অ্যাপ ব্যবহার করছিলেন।

পোস্টে বলা হয়, হবু কনে একটি বেসরকারি কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি সরকারের একটি পদে চাকরি করলেও সেটি স্থায়ী ছিল না, বরং অস্থায়ী। তবে ম্যাট্রিমনি অ্যাপে তার প্রোফাইলে চাকরির এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেন ওই ব্যবহারকারী।

হবু কনের চাহিদা ছিল নির্দিষ্ট

ওই নারীর জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট প্রত্যাশা ছিল। তিনি সম্ভাব্য পাত্রের বেতন, আর্থিক অবস্থা ও জীবনযাপন সম্পর্কে জানতে চান। তার প্রত্যাশা ছিল, হবু স্বামীর নির্দিষ্ট পরিমাণ আয়, নিজস্ব বাড়ি ও গাড়ি থাকতে হবে।

এ ছাড়া তিনি লম্বা উচ্চতার পুরুষ পছন্দ করতেন। অথচ যে যুবকের সঙ্গে তার বিয়ের আলোচনা চলছিল, তার উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। তবে ওই যুবক ম্যাট্রিমনি অ্যাপে নিজের উচ্চতা স্পষ্টভাবেই উল্লেখ করেছিলেন।

পাত্র ছিলেন ইসরোর বিজ্ঞানী

পোস্টে ওই যুবককে সাধারণ জীবনযাপনের মানুষ হিসেবে বর্ণনা করা হলেও তার পেশাগত পরিচয় ছিল বেশ আকর্ষণীয়। তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একজন বিজ্ঞানী। দেশটির একটি স্বনামধন্য কলেজ থেকে প্রকৌশল ডিগ্রি অর্জনের পাশাপাশি বিদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিও নিয়েছেন তিনি।

পোস্ট অনুযায়ী, ওই যুবকের ভালো ক্যারিয়ার ও আর্থিক অবস্থাও ছিল। দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা এগোচ্ছিল এবং বাগদানের তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

চাকরির সত্যতা জানার পর বদলে গেল সিদ্ধান্ত

সবকিছু ঠিকঠাক এগোলেও শেষ মুহূর্তে হবু কনের সরকারি চাকরির প্রকৃত অবস্থা জানতে পারে পাত্রপক্ষ। চাকরিটি স্থায়ী নয়, অস্থায়ী—এ তথ্য জানার পর বিয়ের বিষয়ে তাদের সিদ্ধান্ত বদলে যায়। শেষ পর্যন্ত ওই নারীর সঙ্গে বিয়ের সব আয়োজন বাতিল করে দেন যুবক ও তার পরিবার।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রেডিটে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মনে করছেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্কে চাকরির ধরন, আয় ও অন্যান্য ব্যক্তিগত তথ্য শুরুতেই পরিষ্কারভাবে জানানো উচিত। এসব তথ্য গোপন থাকলে সম্পর্কে বিশ্বাসের সংকট তৈরি হতে পারে।

অন্যদিকে, কয়েকজন ব্যবহারকারী একপক্ষের বক্তব্য শুনেই কাউকে দোষী সাব্যস্ত না করার পরামর্শ দিয়েছেন। তবে অধিকাংশ আলোচনায় বিয়ের আগে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা, অতিরিক্ত প্রত্যাশা এবং পারস্পরিক বিশ্বাসের বিষয়গুলো উঠে এসেছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে