খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণের বোঝা কমিয়ে ব্যাংকগুলোর আটকে থাকা অর্থ ফেরত আনতে বিশেষ উদ্যোগ বাস্তবায়নের ওপর জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ঋণগ্রহীতাদের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করে এককালীন অর্থ জমার মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই ধরনের সুবিধা দেওয়ার আগে প্রতিটি ঋণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
এই বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের অনাদায়ি ঋণ আদায়ের লক্ষ্যে গত ২৯ জুন ‘অনাদায়ি ঋণ আদায় বা সমন্বয়ে বিশেষ এক্সিট–সংক্রান্ত নীতিমালা’ প্রকাশ করা হয়। ওই নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং ঋণ আদায়ের গতি বাড়াতেই নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাংক খাতের খেলাপি ঋণের বর্তমান চিত্রই এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরছে। গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ ব্যাংকগুলোর বিতরণ করা প্রতি তিন টাকার ঋণের প্রায় এক টাকাই এখন খেলাপি হয়ে পড়েছে।
বিশেষ এক্সিট সুবিধার মূল উদ্দেশ্য হলো, খেলাপি ঋণগ্রহীতার সঙ্গে সমঝোতার মাধ্যমে ব্যাংকের পাওনা অর্থ এককালীন আদায় করা। এ ব্যবস্থায় নির্ধারিত শর্ত পূরণ করলে ব্যাংক ঋণের ওপর আরোপিত সুদ এবং অনারোপিত সুদ মওকুফ করতে পারে। তবে সমঝোতার ভিত্তিতে যে পরিমাণ অর্থ পরিশোধের সিদ্ধান্ত হবে, ঋণগ্রহীতাকে তা একবারেই জমা দিতে হবে। অর্থাৎ কিস্তিতে নয়, এককালীন অর্থ পরিশোধের মাধ্যমেই ঋণ নিষ্পত্তির সুযোগ থাকছে।
এর আগে গত ২৯ জুন ঘোষিত নীতিমালায় মন্দ বা ক্ষতিজনক হিসেবে শ্রেণিভুক্ত খেলাপি ঋণের আসল টাকা এককালীন পরিশোধের মাধ্যমে দায়মুক্তির সুযোগ রাখা হয়। একই সঙ্গে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের ক্ষেত্রে আগের কিছু কঠোর শর্ত শিথিল করা হয়। আগে সুদ মওকুফের ক্ষেত্রে ব্যাংকের তহবিল ব্যয় আদায় নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকলেও বিশেষ এক্সিট সুবিধায় তা প্রযোজ্য নয়। এ উদ্যোগের লক্ষ্য ব্যাংকের অনাদায়ি ঋণ কমানো এবং নতুন করে ঋণ বিতরণের সক্ষমতা বাড়ানো। নির্ধারিত শর্ত মেনে সরকারি ও বেসরকারি—উভয় ধরনের ব্যাংকই এ সুবিধা দিতে পারবে।
তবে বিশেষ এক্সিট সুবিধা কোনো ঋণগ্রহীতার জন্য স্বয়ংক্রিয় অধিকার নয়। ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। ফলে ঋণ নিষ্পত্তির প্রতিটি প্রস্তাব ব্যাংকের নিজস্ব বিবেচনা ও অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
নীতিমালায় সুবিধা পাওয়ার যোগ্য ঋণের সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩০ জুনকে ভিত্তি তারিখ ধরে যেসব ঋণ মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণিভুক্ত ছিল, সেগুলো এ সুবিধার আওতায় বিবেচিত হতে পারবে। এ ছাড়া ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে মন্দ বা ক্ষতিজনক মানের যেসব ঋণ পুনঃতফসিল করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও বিশেষ এক্সিট সুবিধা প্রযোজ্য হতে পারে।
ঋণ নিষ্পত্তির ক্ষেত্রে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্পের ঋণগ্রহীতাদের অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে যোগ্য বড় ঋণগ্রহীতাদের পাশাপাশি কৃষক ও ছোট উদ্যোক্তারাও নির্ধারিত শর্তে এই সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
মিজান/
পাঠকের মতামত:
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত
- ‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধে বড় ছাড় বিএসইসির
- তারেক রহমানকে জন্মদিনে পিনাকীর আবেগঘন বার্তা
- ২২ প্রতিষ্ঠানের ২৮শ কোটি টাকা বাঁচাতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- '৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ
- হাসিনা ইস্যুতে আটকে ঢাকা-দিল্লি, সামনে গঙ্গার পানি সংকট
- পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বহিষ্কৃত নেতাদের বড় সুখবর দিল বিএনপি
- আনসারদের খাবার নিয়ে ভাইরাল ভিডিও, সামনে এলো নতুন দাবি
- সোনার দামে বড় পতন, ২০ নভেম্বর থেকে কার্যকর নতুন মূল্যতালিকা
- ৬২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী, জন্মদিনে বিএনপির বিশেষ সিদ্ধান্ত
- গোপালগঞ্জে দেশ হাসানো কান্ড প্রকাশ্যে
- একই গ্রুপের অভিযোগে একের পর এক আটক, এবার অভিনেতা তমাল মাহবুব
- মেলেনি উত্তর, শেখ হাসিনাকে ফোন করেছিলেন নাহিদ!
- ‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’
- ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান
- শুধু বরকে মিষ্টি খেতে বললেন বোরকা পরা তরুণী, এরপর যা ঘটল
- চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
- রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ
- জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দাদের হাতে ভয়ংকর তথ্য
- চীনকেও দিল, ভারতকেও দিল! তারেক রহমানের প্ল্যান কী?
- এক কাপ চায়ে পাল্টে গেল, বিএনপি-জামায়াতের রাজনীতি
- বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
- রাইট শেয়ার তহবিলে লুকোচুরি: ধরা পড়ল গোল্ডেন হারভেস্টের বড় অনিয়ম
- টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী
- স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, অতঃপর যা ঘটল!
- বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ
- যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক
- ১৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
