×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক

২০২৬ নভেম্বর ১৮ ১৭:৪৩:৩০
জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে আটটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে। এসব ব্যাংকের মধ্যে কয়েকটির লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। আবার কোনো কোনো ব্যাংকের লোকসান কিছুটা কমেছে। তবে সব মিলিয়ে ব্যাংকগুলোর আর্থিক অবস্থায় চাপের চিত্র উঠে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকগুলোর প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ২০ পয়সা। অর্থাৎ মুনাফা থেকে লোকসানে নেমেছে ব্যাংকটি। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা, আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা।

এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৮৩ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৪ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান কমেছে ৫ টাকা ১৫ পয়সা। তবে ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৩৪ টাকা ৬১ পয়সা।

আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩৬ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৫৩ পয়সা। ফলে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮৩ পয়সা। ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৪ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৯ টাকা ৪০ পয়সা।

রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৮ পয়সা। এতে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২ টাকা। ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৮ পয়সা।

আইসিবি ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২৭ পয়সা। ফলে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮ পয়সা। ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা।

ন্যাশনাল ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮২ পয়সা। ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৫০ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ১৮ পয়সা। অর্থাৎ মুনাফা থেকে লোকসানে নেমেছে ব্যাংকটি। ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪০ পয়সা, আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫২ পয়সা।

এ ছাড়া এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা, আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ পয়সা। তবে চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১০ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে